রাজস্ব স্থবির, উৎপাদন মুখ থুবড়ে: সংকটে দেশের অর্থনীতি – বর্ণমালা টেলিভিশন

রাজস্ব স্থবির, উৎপাদন মুখ থুবড়ে: সংকটে দেশের অর্থনীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ | ১১:৩৪ 142 ভিউ
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের অর্থনীতি এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে, শিল্প খাত স্থবির, বাড়ছে বেকারত্ব; অন্যদিকে বিনিয়োগ ও রাজনৈতিক অনিশ্চয়তা একে আরও গভীর সংকটে ঠেলে দিয়েছে। প্রবৃদ্ধি নিম্নগামী, কর্মসংস্থান তলানিতে বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে যেতে পারে মাত্র ৩.৩ শতাংশে, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। ইতোমধ্যেই দেশের প্রধান শিল্প অঞ্চলে (গাজীপুর, নারায়ণগঞ্জ-নরসিংদী, সাভার-ধামরাই) শতাধিক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। শিল্প পুলিশের হিসাব অনুযায়ী, এ কারণে বেকার হয়েছেন অন্তত ৬০ হাজার শ্রমিক। তবে আনুষ্ঠানিক পরিসংখ্যান বলছে, গত ১০ মাসে মোট ২১ লাখ মানুষ কাজ হারিয়েছেন, যাদের মধ্যে ১৮ লাখই নারী। বিশ্বব্যাংক জানায়, নতুন করে ৩০ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়তে পারেন। বিনিয়োগ স্থবির, ব্যাংক দুর্বল অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসেই বৈদেশিক বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ। বেসরকারি খাতে অর্থপ্রবাহও বিপর্যস্ত। ব্যাংকগুলো চড়া সুদ (১৬ শতাংশ পর্যন্ত) সত্ত্বেও নতুন ঋণ দিতে পারছে না। দেশের বহু ব্যাংক বর্তমানে মূলধন সংকটে ভুগছে। ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক আশরাফ আহমদ বলেন, “ব্যাংকগুলো ব্যবসায়ীদের সহায়তা করতে পারছে না, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। মালিকদের কাছে টাকা নেই, শ্রমিকদের বেতন দেওয়া যাচ্ছে না। এর ফল হলো—অর্থনীতির অরাজকতা।” জ্বালানিতে চরম অনিশ্চয়তা শিল্প খাতের আরেক বড় সমস্যা হলো জ্বালানির ঘাটতি। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় অনেক কারখানা উৎপাদন অর্ধেকে নামিয়ে এনেছে। সরকার আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা বাড়াতে চাইলেও তা দীর্ঘমেয়াদে সংকট সমাধানে যথেষ্ট নয়। পেট্রোবাংলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে সম্ভাবনা থাকা সত্ত্বেও বিদেশি কোম্পানিগুলোর অনাগ্রহের কারণে নতুন চুক্তি হয়নি। রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাচনপূর্ব অনিশ্চিত পরিস্থিতিকে এর জন্য দায়ী করছেন বিশ্লেষকরা। সেন্টার ফর পলিসি ডায়লগের সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, “দেশে রাজনৈতিক স্থিতি না ফিরলে অর্থনীতির এই ধ্বস ঠেকানো যাবে না। বিনিয়োগকারীরা নির্বাচন ও সরকার কাঠামো নিয়ে নিশ্চিত না হলে নতুন অর্থ ঢুকবে না।” তাঁর মতে, সরকারের উচিত দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো। রিজার্ভ কমছে কেন? অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর গত ১০ মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে প্রায় ১ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার, সেখানে চলতি বছরের ১৫ জুন তা কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৬ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হিসাব অনুযায়ী, রিজার্ভ কমেছে ০.৮২ বিলিয়ন ডলার বা প্রায় ৮২ কোটি ডলার। অথচ এই সময়েই রেমিট্যান্স ও রফতানি খাতে এসেছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি—প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৪.৫ শতাংশ এবং রফতানি আয় বেড়েছে ১০ শতাংশ। মাত্র ১১ মাসে এই দুই উৎস থেকে এসেছে অতিরিক্ত ৯ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ ব্যাংকের ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) বিশ্লেষণ বলছে, বড় ধরনের ঋণ পরিশোধ, বিদেশি বিনিয়োগ, অনুদান ও ঋণপ্রবাহে স্থবিরতা এই ঘাটতির প্রধান কারণ। গত ১০ মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমেছে ৩৭ কোটি ডলার, বিদেশি অনুদান কমেছে ১৮৬ কোটি ডলার এবং মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ কমেছে ১৩৬ কোটি ডলার। শুধু এই তিন খাত থেকেই আগের বছরের তুলনায় কম এসেছে ৩ দশমিক ৬১ বিলিয়ন ডলার। এই সময় আমদানি ব্যয় বেড়েছে ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার এবং আগের বছরের জমে থাকা বৈদেশিক ঋণ, সেবা ব্যয় ও এলসি পরিশোধেও রিজার্ভ থেকে ব্যয় হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এই সময়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তা না আসায় রিজার্ভে প্রত্যাশিত পুনরুদ্ধার ঘটেনি। তবে তিনি জানান, জুন মাসেই আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার কাছ থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অর্থ এলে রিজার্ভে খানিকটা উন্নতি হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’