রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫
১০:৩১ পূর্বাহ্ণ
154 ভিউ

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ১০:৩১ 154 ভিউ
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। বগিটি উদ্ধারে কাজ চলছে। রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, আজ সকাল ৬টায় বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। সকাল ৭টার দিকে রাজশাহী স্টেশনে আসার পর বিকট শব্দ হয়। পরে দেখা যায় ট্রেনটি ‘ঠ’ বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে। বগিটির এক প্রান্তের চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে গেছে। এছাড়া ইঞ্জিনের সঙ্গে রয়েছে মাত্র তিনটি বগি। এই বগিটি উদ্ধার না হওয়া পর্যন্ত রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেনের যাত্রী মনি মিয়া বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মের কাছে ঢুকে গেছে। এ সময় বিকট শব্দ। ছুটে গিয়ে দেখি একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে। বগি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর রেলের লোকজন ঘটনাস্থলে আসে। মনে হচ্ছে বনলতা ট্রেন ছাড়তে বিলম্ব হবে। রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ঘটনাটি ঘটেছে। ‘ঠ’ বগির একটি চাকা ফেটে গেছে। ট্রেনের বগিটি উদ্ধারে তারা কাজ শুরু করেছেন। খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করছেন ট্রেনটি ছাড়তে পারবেন। অন্য আন্তনগর ট্রেনগুলো ছেড়ে গেছে। শুধু চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী একটি লোকাল ট্রেন আটকে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?