নিউজ ডেক্স
আরও খবর
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি
৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার
বিপিসিকে ৪৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি
মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা
রাজশাহীতে অসামাজিক কাজের অভিযোগে আটক-৯
রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে আটক করেছে রাজশাহী মহানগর (ডিবি ) গোয়েন্দা পুলিশ ।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ৩ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো। তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় আবাসিক হোটেল বনলতায় অভিযান পরিচালনা করে। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
