রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত – বর্ণমালা টেলিভিশন

রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৪:১৬ 87 ভিউ
রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতায় রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত ও বাতিল হয়েছে। একদিকে স্থানীয় প্রশাসনের অনুমোদন না পাওয়ায় পিছিয়ে গেল নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক সংগীতশিল্পী আলি আজমতের যুগল কনসার্ট, অন্যদিকে নিরাপত্তার শঙ্কায় বাতিল হয়েছে ‘নবান্ন উৎসব’। ‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্ট স্থগিত গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন জরুরি ঘোষণায় জানায়, ‘কিছু অনিবার্য পরিস্থিতি’র কারণে ‘আলি আজমত অ্যান্ড জেমস–লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটির আয়োজন স্থগিত করা হয়েছে। জানা যায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়া না যাওয়ায় শো’র সব প্রস্তুতি শেষ মুহূর্তে থেমে যায়। শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন কনভেনশন সেন্টারে এই কনসার্ট হওয়ার কথা ছিল। সকালে জানা গেছে, আয়োজক প্রতিষ্ঠানকে কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, বিমানবন্দর কেপিআইভুক্ত এলাকা। কদিন আগে অগ্নিকাণ্ড ঘটেছে। সবকিছু বিবেচনা করে এ মুহূর্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের অন্য জায়গায় কনসার্ট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। ঘোষণায় টিকিট ক্রেতা, স্পন্সর ও স্টল মালিকদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে আয়োজকরা বলেন, দ্রুত নতুন তারিখ ঘোষণা করা হবে। আগে কেনা টিকিট নতুন তারিখে বহাল থাকবে, চাইলে ফেরত নেওয়ার সুযোগও থাকবে। জেমস ও আলি আজমতের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পী পুনম এবং মধুবন্তী চক্রবর্তীরও মঞ্চে ওঠার কথা ছিল। আপাতত সব প্রস্তুতি বাতিল করা হয়েছে। নিরাপত্তার আশঙ্কায় ‘নবান্ন উৎসব’ বাতিল রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন ‘জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ’-এর আয়োজনে নবান্ন উৎসব রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাতিল করা হয়েছে। পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা জানান, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সড়কের পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। এতে শিল্পী, অভিভাবক ও শিশুদের নিরাপত্তা ঝুঁকির কথা ভেবে আয়োজনটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া এবারের অনুষ্ঠানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি বা কলাবাগান মাঠে ভেন্যুর অনুমতি মেলেনি বলে জানান তিনি। শেষ পর্যন্ত ছায়ানট সংস্কৃতি ভবনে প্রস্তুতি নেওয়া হলেও সার্বিক পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে। অন্য আয়োজকদের প্রস্তুতি অব্যাহত এদিকে নতুন প্ল্যাটফর্ম ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ রোববার বিকেল ৪টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘নবান্ন উৎসব ১৪৩২’ আয়োজন করবে বলে জানিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর গঠিত এই পর্ষদের আহ্বায়ক সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ এবং সদস্যসচিব দীপান্ত রায়হান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?