রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ জানুয়ারি, ২০২৬
৫:৩৫ অপরাহ্ণ
131 ভিউ

আরও খবর

আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে

সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ | ৫:৩৫ 131 ভিউ
রাজধানীর বাজারে গত এক সপ্তাহে খাদ্যপণ্যের দামে মিশ্র চিত্র দেখা গেছে। মুরগির দাম বাড়তির দিকে এবং চিনির বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি সবজির ক্ষেত্রেও বড় ধরনের স্বস্তি নেই—কয়েকটি পণ্যের দামে সামান্য ওঠানামা হলেও অধিকাংশ সবজি এখনো তুলনামূলক চড়া দামে বিক্রি হচ্ছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কলমিলতা ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আগের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। আজকের বাজারে মাঝারি আকারের ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা এবং বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৩০ টাকা ও চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা। এ ছাড়া বরবটি প্রতি কেজি ১০০ টাকা, মুলা ও শালগম প্রতি কেজি ৪০ টাকা করে, শিম প্রতি কেজি ৪০ টাকা। টমেটো প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা। লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ২০ টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া আজকের বাজারে তেলাপিয়া মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা এবং মাঝারি আকারের রুই মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে। কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, চাষের শিং মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা এবং পাঙাশ মাছ প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শোল মাছ প্রতি কেজি ৮০০ টাকা, টেংড়া মাছ প্রতি কেজি ৫০০ থেকে ৬৫০ টাকা এবং বড় চিংড়ি মাছ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বস্তি রয়েছে মাংসের বাজারে। এদিন ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালি প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বর্তমানে ফার্মের ডিম ডজনপ্রতি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। মাসখানেক আগেও একই ডিমের দাম ছিল ১২০ টাকা। সাদা ডিমের দাম ১২০ থেকে ১২৫ টাকা এবং দেশি হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকায় মিলছে। এ বিষয়ে একজন ডিম ব্যবসায়ীরা বলেন, শীতকালে শাকসবজি ও দেশি মাছের সরবরাহ বাড়ায় ডিমের ওপর চাপ কমে যায়। ফলে দামও কিছুটা নামছে। পাইকারি বাজারে প্রতিটি ডিমের দাম বর্তমানে ৮ টাকার নিচে নেমে এসেছে। বাজারে আসা ক্রেতারা বলছেন, শীত এলেও কমছে না শীতের সবজির দাম। দাম ঠিক আগের মতোই আছে। এদিকে, বিক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে বেশিরভাগ সবজি কম দামে বিক্রি হচ্ছে। শীত মৌসুমে সবজির সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলকভাবে নিচে নেমেছে। ফলে প্রায় সব ধরনের সবজির দামই এখন কম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা