রহস্যময় রাধিকা – বর্ণমালা টেলিভিশন

রহস্যময় রাধিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৬ 50 ভিউ
টিসকা চোপড়ার প্রথম ওয়েব ফিল্ম ‘সালি মহব্বত’—নামটির মধ্যেই লুকিয়ে আছে সম্পর্কের জটিলতা, আবেগ ও অদৃশ্য রহস্যের টান। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন রাধিকা আপ্তে। আগামী ১২ ডিসেম্বর জি৫-এ মুক্তি পেতে যাওয়া ছবিটির নতুন ট্রেলার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রপ্রেমীরা যেন নতুন করে আবিষ্কার করছেন এই অভিনেত্রীকে। ট্রেলারে দেখা যায় ফুরসতগড় নামের শান্ত, ছোট শহরে বসবাস করেন রাধিকা। তার চরিত্রের নাম ‘স্মিতা’, যার দুনিয়া খুব সাদামাটা। নিজের বাগান, স্বামী আর রুটিনমাফিক জীবন। কিন্তু এ নীরবতার আড়ালেই জমে আছে ঘন কুয়াশা। শহরে ঘটে ভয়াবহ দ্বৈত খুন এবং তদন্ত যত এগোয়, স্মিতাকে ঘিরে স্পষ্ট হতে থাকে অস্বস্তিকর নীরবতা—যেন সে নিজেই জীবনের কোনো গোপন অধ্যায় লুকিয়ে রেখেছে। ওয়েব ফিল্মটি নিয়ে রাধিকা বলেন, ‘ট্রেলারে স্মিতার জগতের অস্বস্তিকর নীরবতা ফুটে উঠেছে। চরিত্রটি আমাকে নিজের ভেতরের জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নিখুঁত নির্দেশনা সেই আবেগগুলোকে সঠিকভাবে ধরতে সাহায্য করেছে।’ এতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা দিব্যেন্দু শর্মা বলেন, ‘ট্রেলারটি প্রকাশের পর থেকেই পরিচিতদের থেকে ভালো সাড়া পাচ্ছি। অনেকেই এটি মুক্তির অপেক্ষায় আছেন। নতুন ধরনের একটি গল্পে অভিনয় করার সুযোগ হয়েছে। যার জন্য নির্মাতাকে ধন্যবাদ। এ ছাড়া রাদিকা দারুণ করেছেন। তিনি একজন অসাধারণ আর্টিস্ট।’ এতে আরও অভিনয় করেছেন অনুরাগ কশ্যপ, সোরাসেনি মৈত্র, কুশা কপিলা, শরৎ সাক্সেনা প্রমুখ। ‘সালি মহব্বত’ মুক্তি পেতে চলেছে আগামী ১২ ডিসেম্বর, শুধু জি৫-এ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?