রমজানে পণ্যের দাম বাড়ালে ৩৩ লাখ টাকা জরিমানা – বর্ণমালা টেলিভিশন

রমজানে পণ্যের দাম বাড়ালে ৩৩ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:০২ 86 ভিউ
রহমত, মাগফিরাত ও নাজাতের পবিত্র রমজান আসন্ন। চাঁদ দেখার ভিত্তিতে আগামী ১৮ কিংবা ১৯ ফেব্রুয়ারি শুরু হবে হিজরি বর্ষের এই মাস গণনা। এরই মধ্যে রোজার মধ্যে জিনিসপত্রের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে বিরাজ করছে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা। তবে পণ্যমূল্য বাড়ালেই দোকানদারদের এক লাখ দিরহাম তথা ৩৩ লাখ ৩১ হাজার টাকা (বাজার মূল্য অনুযায়ী এক দিরহাম সমান ৩৩ দশমিক ৩১ টাকা ধরে) জরিমানা করার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রণালয় রমজান মাসে পণ্যের দাম না বাড়ানোর নীতি লঙ্ঘনকারী খুচরা বিক্রেতাদের জন্য ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান করেছে। আইন লঙ্ঘনের ধরন অনুযায়ী, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লিখিত সতর্কতা জারি এবং পরিস্থিতি সংশোধনের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হতে পারে। এছাড়া অপরাধের মাত্রা ভেদে ৫০০ থেকে সর্বোচ্চ ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। অন্যান্য প্রশাসনিক পদক্ষেপের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে। গুরুতর অপরাধ বা বারবার নীতি লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের গুরুত্ব অনুযায়ী আরো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ ব্রিফিংয়ে অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি বলেন, কিছু বিক্রেতা আইন ফাঁকি দেওয়ার চেষ্টা করে এবং দাম বাড়ানোর জন্য সরবরাহকারী ও পণ্যের তথ্যে কারসাজি করে ভুল তথ্য দেয়। ২০২৫ সালের জানুয়ারিতে প্রবর্তিত নতুন মূল্য নির্ধারণ নীতি অনুযায়ী, ভোক্তারা ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে অভিযোগ জানাতে পারেন। একই সঙ্গে বিক্রেতারাও দাম বৃদ্ধির জন্য আবেদন করতে পারেন। এই পণ্যগুলোর মধ্যে আছে ডিম, মুরগি, ভোজ্যতেল, চিনি, দুগ্ধজাত পণ্য, ডাল, পাউরুটি, গম ও চাল। বিক্রেতারা যাতে এই ব্যবস্থার সুযোগ নিতে না পারেন এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত থাকে- তা নিশ্চিত করতে, পূর্ববর্তী অনুমোদনের তারিখ থেকে অন্তত ছয় মাস অতিবাহিত হওয়ার পরেই কেবল নতুন করে দাম বাড়ানোর আবেদন করা যাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা