রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিল যে দেশ – বর্ণমালা টেলিভিশন

রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিল যে দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১:৫৭ 84 ভিউ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত বেসরকারি খাতের কর্মীদের জন্য দৈনিক কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে জানানো হয়, রমজান মাসে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের স্বাভাবিক কর্মঘণ্টা থেকে প্রতিদিন দুই ঘণ্টা কম কাজ করতে হবে। সাধারণ সময়ে যেখানে কর্মীরা ৮ থেকে ৯ ঘণ্টা দায়িত্ব পালন করেন, সেখানে রমজানে সেই সময়সীমা হ্রাস পাবে। নির্ধারিত কম সময়ের অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্মীরা অতিরিক্ত পারিশ্রমিক পাবেন। এছাড়া, প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন ও ব্যবসায়িক প্রয়োজন বিবেচনায় নির্ধারিত সময়সীমার মধ্যে নমনীয় বা দূরবর্তী (রিমোট) পদ্ধতিতে কাজের ব্যবস্থা চালু করতে পারবে বলেও জানানো হয়েছে। সরকারি খাতের কর্মীদের ক্ষেত্রেও নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে বিশেষ দায়িত্ব বা ভিন্নধর্মী কাজের ক্ষেত্রে এ সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। কর্মঘণ্টা কমানোর ফলে বাসিন্দারা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, ইবাদত-বন্দেগি ও আত্মউন্নয়নে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা