রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল – বর্ণমালা টেলিভিশন

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৪৪ 97 ভিউ
পবিত্র রমজান মাসের প্রথম জুমা আজ। বায়তুল মোকাররম মসজিদে ছিল মুসল্লিদের ঢল। হয়েছে বিশেষ মোনাজাত। আজানের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেন দেশবাসী। রহমতের দশকের দ্বিতীয় রোজায় পড়েছেন বরকতময় এ জুমা। শুক্রবার দুপুরে আজানের পর থেকেই দলে দলে মানুষ নামাজ আদায়ে মসজিদে আসতে শুরু করেন। বায়তুল মোকাররমে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকায় নানা বয়সি মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন। নগরীর নানা প্রান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন মানুষ। মুসল্লীরা বলেন, রমজানের সবগুলো জুমার নামাজ বায়তুল মোকাররমে পড়ার চেষ্টা করি, তাই আজ চলে এলাম। এদিকে জুমার নামাজ ঘিরে মসজিদের সম্মুখে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?