নিউজ ডেক্স
আরও খবর
জৈনপুরী দরবারকে ‘যৌনপুরী’ বলায় তোপের মুখে মাফ চাইলেন রাশেদ
হাসনাত আবদুল্লাহ: তারেক রহমান সরকার চালাচ্ছেন না, সরকার হাইজ্যাক হয়ে গেছে
তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের
‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা
বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন
সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই
কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা
‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি কেনার খরচ দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর জন্য কেনা চুনকালির টাকা জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টটির শিরোনাম ছিল, “প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পেছনে আছে জামায়াতের আমিরের উপদেষ্টা।” সেখানে রাশেদ খাঁন লেখেন, জামায়াতে ইসলামী প্রতিবাদ করছে—তাদের দাবি, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।
তাঁর ভাষ্য অনুযায়ী, এনসিপিরও এ ঘটনায় মন খারাপ, তবে তারা আয়াসের পাশে দাঁড়াতে পারছে না; অন্যদিকে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, আয়াস কে এবং তাঁকে কে পরিচালনা করছে।
রাশেদ খাঁনের অভিযোগ, ময়মনসিংহের উজ্জ্বল নামের এক ব্যক্তি ঢাকায় এসে নিজের নাম, চুলের ধরন এবং চেহারায় কিছুটা পরিবর্তন এনে ‘জুলাই যোদ্ধা’ আয়াস পরিচয় নিয়েছেন। তাঁর দাবি, ওই ব্যক্তি আগে প্রতারণার মামলায় কারাভোগ করেছেন এবং মামলাটি এখনো বিচারাধীন।
পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, আয়াস প্রিজনভ্যান থেকে তাঁর হোয়াটসঅ্যাপে লগইন করে সব তথ্য মুছে দেওয়ার কথা বলেছেন। হোয়াটসঅ্যাপে কী আছে, সে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার জন্য চুন কেনার টাকা দিয়েছেন জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।
রাশেদ খাঁনের আরও অভিযোগ, জুলাইয়ের নামে গড়ে ওঠা বিতর্কিত সংগঠন ও বিতর্কিত কর্মকাণ্ডকে অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তাঁকে রক্ষা করতেই প্রতারক উজ্জ্বল ওরফে আয়াস হোয়াটসঅ্যাপের তথ্য মুছে ফেলতে বলেছেন বলে দাবি করেন তিনি।
এগুলো রাশেদ খাঁনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে করা অভিযোগ। পোস্টে উল্লিখিত ব্যক্তিদের বক্তব্য বা অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের তথ্য দেওয়া হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]