রণবীর আউট আল্লু ইন – বর্ণমালা টেলিভিশন

রণবীর আউট আল্লু ইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:৩৭ 234 ভিউ
বলিউডে নব্বই দশকের সবচেয়ে ব্যবসাসফল ও আইকনিক সুপারহিরো সিনেমা ‘শক্তিমান’ নতুনভাবে আবারও বড় পর্দায় ফিরছে, এটি পুরনো খবর। এতদিন ধরে শোনা যাচ্ছিল রণবীর সিং ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য নাম। রণবীর সিনেমাটিতে থাকছেন না। তিনি নিজেই নিষেধ করেছেন, নাকি নির্মাতাদের পক্ষ থেকে বাদ দেওয়া হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য অবশ্য ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেনি। তবে রণবীরের পরিবর্তে সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য নাম উঠে এসেছে আরেক সুপারস্টারের। তিনি আল্লু অর্জুন। নির্মাতারা এ মেগা-বাজেটের সিনেমাটির জন্য এরইমধ্যে অভিনেতার সঙ্গে কথাও বলেছেন। জানা গেছে, আল্লু চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও পরামর্শ দিয়েছেন পরিচালক হিসাবে কাকে নিতে হবে। সুপারহিরো সিনেমা ‘মিন্নাল মুরালি’র জন্য প্রশংসা পাওয়া বেসিল জোসেফ এই সিনেমাটি দারুন বানাতে পারবেন বলেই আল্লুর মত। সূত্র জানিয়েছে, শক্তিমানকে নস্টালজিয়া ফ্যাক্টর ধরে রেখে নতুন রূপ দেওয়া এবং প্রযুক্তির সঙ্গে তা পুনরায় নতুন করে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সিনেমাটিকে তারা আন্তর্জাতিক মানের করে বানাতে চান। এতে ভিএফএক্স, অ্যাকশন এবং আবেগের দারুন সমন্বয় দেখা যাবে। এর মূল দায়িত্বে রয়েছে সনি পিকচার্স। চারটি ভিন্ন ইন্ডাস্ট্রির অংশীদাররা এই প্রজক্টের সঙ্গে জড়িত। এদিকে আল্লু অর্জুন বতর্মানে নতুন একটি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যাতে তার নায়িকা দীপিকা পাড়ুকোন। ২০২৭ সালে ছবিটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। অন্যদিকে রণবীর ব্যস্ত আছেন মহাকাব্যিক সিনেমা ‘রামায়ন’ নিয়ে। যেখানে তিনি রামের ভূমিকায় অভিনয় করছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!