যৌন হয়রানির অভিযোগ, মৌনীর পক্ষ নিয়ে কাকে দুষলেন শুভশ্রী – বর্ণমালা টেলিভিশন

যৌন হয়রানির অভিযোগ, মৌনীর পক্ষ নিয়ে কাকে দুষলেন শুভশ্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৬:৫৯ 93 ভিউ
কিছুদিন আগে অনুষ্ঠান চলাকালে যৌন হয়রানির শিকার হন বলিউড অভিনেত্রী মৌনী রায়। সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তিনি। ভরা মঞ্চে অভিনেত্রীকে যৌন হয়রানির বিষয়টির প্রতিবাদ জানালেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তার দাবি, বছরের পর বছর কেটে গেলেও নারীদের হেনস্তার কোনও শেষ নেই। যৌন হয়রানির প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে শুভশ্রী লেখেন, ‘কয়েক সপ্তাহ আগে আমরা নতুন বছরে পা রেখেছি। তাতে নতুন কিছুই হয়নি, এখনও নারীদের হেনস্তা করা হচ্ছে। ভোগ্য পণ্য হিসাবে ভাবা হচ্ছে। সমাজের ঠিক কোন স্তরে ওই নারীরা বসবাস করেন, তাতে কিছু যায় আসে না। এই ব্যবহার ২০২৬ সালেও চলতে থাকবে? বিরক্তি ছাড়া আর কিছুই না।’ মৌনীর উদ্দেশ্যে শুভশ্রী লেখেন, ‘মৌনী তুমি যথেষ্ট শক্তিশালী নারী। তোমার অভিজ্ঞতার কথা শুনে আমার রক্ত ক্ষোভে ফুটছে। তুমি সকল নারীর প্রতিনিধি হয়ে তোমার বিরুদ্ধে ঘটা অন্যায়ের প্রতিবাদে করেছো। আরও শক্তিশালী হও। তোমার জন্য ভালোবাসা।’ বলে রাখা ভালো, শুভশ্রী নিজেও সোশাল মিডিয়ায় একাধিকবার চূড়ান্ত ট্রোলের শিকার হয়েছে। কিছুদিন আগে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির কলকাতায় আগমনের অনুষ্ঠান ঘিরে। তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়ায় সেই ঘটনা। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের হরিয়ানার করনালে একটি অনুষ্ঠানের মঞ্চে ওঠার সময় ছবি তোলার অজুহাতে কয়েকজন পুরুষ মৌনির শরীরে হাত দেন। বিষয়টি নিয়ে আপত্তি জানালে উল্টো বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয় তাকে। এছাড়া অশ্লীল মন্তব্য, অশালীন অঙ্গভঙ্গি এবং কটূক্তির মুখে পড়েন মৌনি। শুধু তাই নয়, অনুষ্ঠানের মঞ্চটি উঁচু হওয়ায় ওই ব্যক্তিরা নিচ থেকে অশালীন অ্যাঙ্গেলে ভিডিও করছিলেন বলেন অভিযোগ করেন অভিনেত্রী। এ ঘটনার প্রেক্ষিতে মৌনির পক্ষ নিয়ে প্রতিবাদ জানালেন শুভশ্রী। সূত্র: সংবাদ প্রতিদিন

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার