যে কারণে বিশ্বব্যাপী তেলের দাম কমছে – বর্ণমালা টেলিভিশন

যে কারণে বিশ্বব্যাপী তেলের দাম কমছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ | ৫:২৫ 88 ভিউ
বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও তেলের বাজারে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। মূল কারণ হিসেবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মজুত বৃদ্ধি এবং বৈশ্বিক চাহিদা নিয়ে অনিশ্চয়তাকে। মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় শূন্য দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ দশমিক ১ শতাংশ, ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৪৩ ডলারে। তেলের দাম কমার অন্যতম বড় কারণ মধ্যপ্রাচ্য থেকে সরবরাহের পরিস্থিতির উন্নতি। রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ইরান ছাড়া উপসাগরীয় দেশগুলোর তেল সরবরাহ যুদ্ধ শুরুর আগের মাত্রার প্রায় ৮১ শতাংশে ফিরে এসেছে। সৌদি আরবের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিই এতে বড় ভূমিকা রেখেছে। রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের সরবরাহ বৃদ্ধির ফলে উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল ও কনডেনসেটের রপ্তানি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। এতে বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা কমেছে। তেলের দামে চাপ তৈরির আরেকটি কারণ হলো— জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বড় অর্থনীতিগুলোর পদক্ষেপ। জি৭ দেশগুলো জরুরি মজুত থেকে প্রায় ১০ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে বাজারে হঠাৎ সরবরাহ ঘাটতির আশঙ্কা কমেছে এবং দামের ওপরও নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। তেলের দাম নির্ধারণে শুধু সরবরাহ নয়, চাহিদাও গুরুত্বপূর্ণ। বৈশ্বিক অর্থনীতির গতি কমলে শিল্প, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহারও কমতে পারে। ফলে তেলের ভবিষ্যৎ চাহিদা নিয়ে উদ্বেগ থাকলে ব্যবসায়ীরা দাম কমার আশঙ্কায় আগেভাগেই বিক্রি বাড়ান। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ চলতি বছরের তেলের বাজার নিয়ে চাহিদা ও সরবরাহের পূর্বাভাসে বড় ধরনের পরিবর্তন এনেছে। সংস্থাটির মাসিক তেলবাজার প্রতিবেদনে বৈশ্বিক সরবরাহ, ব্যবহার ও মজুতের ওপর ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, বিশ্বে তেলের উৎপাদন চাহিদার তুলনায় বেশি হলে মজুত বাড়তে থাকে। আর মজুত বাড়ার সঙ্গে সাধারণত অপরিশোধিত তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়। ইআইএ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের পর উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক মজুতও পুনরায় বাড়তে পারে। এতে আগামী বছর তেলের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। সংস্থাটি ২০২৭ সালে ব্রেন্টের গড় দাম প্রায় ৭৪ ডলার হওয়ার পূর্বাভাস দিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন