যে এক শর্তে অভিনয়ে ফিরতে চান ববিতা – বর্ণমালা টেলিভিশন

যে এক শর্তে অভিনয়ে ফিরতে চান ববিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১১:০৬ 139 ভিউ
দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই দেশের প্রখ্যাত অভিনেত্রী ববিতা। অভিনয়কে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি। বলেছেন, মনের মতো চরিত্র ও গল্প পেলে তিনি অভিনয় করবেন। সর্বশেষ তাকে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ নামে একটি সিনেমায় দেখা গেছে। তাও সেটা ১০ বছর আগে। এরপর থেকে ঢাকা ও কানাডা মিলেই সময় কাটে তার। বছরের কয়েকমাস কানাডায় থাকেন তিনি। সেখানে তার একমাত্র ছেলে বসবাস করেন। তবে বর্তমানে এ অভিনেত্রী অবস্থান করছেন রাজধানীর গুলশানে নিজের বাসায়। ফোনে ছেলে অনিকের সঙ্গে কথা বলে, ঘরের নানান কাজ করে, টিভি দেখে, দেশ বিদেশের সিনেমা দেখে সময় কাটে বলে জানিয়েছেন ববিতা। ক’দিন পরই কোরবানির ঈদ। এটা নিয়েও রয়েছে তার ব্যস্ততা। এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘সিনেমায় অভিনয় করছি না বলেই যে খুব অবসর আমার, এমনটা নয়। নিজের ঘর বাড়ি নিয়েও আমার ব্যস্ত সময় কাটে। এছাড়া সুচন্দা আপা, চম্পা ও তাদের সন্তানদের ঘিরেও কিন্তু আমার প্রায়ই অনেক সময় কাটে। কখনো কখনো তারা সবাই আমার বাসায় আসেন। আবার কখনো কখনো আমিও তাদের সঙ্গে সময় কাটাতে যাই। নিজেরা নিজেরাই গল্পে আড্ডায় মেতে উঠি। আবার ঘরের নানান কাজ শেষে আমি টিভি দেখি, দেশ বিদেশের খবর রাখি। আর নিয়ম করে অনিকের সঙ্গে কথাতো হয়ই।’ তিনি আরও বলেন, ‘পারিবারিক ব্যস্ততার পরও যখন একদমই একা থাকি তখন আসলে ফেলে আসা দিনের অনেক স্মৃতি মনে উঁকি দেয়। মনে পড়ে খুব ছোট্টবেলার কথা, মনে পড়ে বাবার কথা, মায়ের কথা। কী চমৎকার পরিপাটি একটা সুন্দর পরিবার ছিল আমাদের! সময়ের ধারাবাহিকতায় আমাদের ভাই বোনদের আলাদা আলাদা পরিবার হয়েছে। যে যার মতো ব্যস্ত থাকলেও আমাদের মধ্যে যোগাযোগটা কিন্তু নিয়মিতই আছে।’ সিনেমা নিয়ে এখনো ভাবেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবসর সময়ে কিন্তু আমার চলচ্চিত্র জীবনের কথা খুব মনে পড়ে। শ্রদ্ধেয় জহির রায়হান ভাই, রাজ্জাক ভাই, ফারুক ভাই, বুলবুল ভাইসহ অনেক সহশিল্পী ও নির্মাতার কথা মনে পড়ে। আমার পরম সৌভাগ্য যে, এদেশের প্রতিথযশা গুনি নির্মাতাদের নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছি। এমনকি অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমাতেও কাজ করার সুযোগ পেয়েছি। আসলে অবসরে ফেলে আসার দিনের কতো কতো কথা যে মনে পড়ে, তা বলে শেষ করা যাবে না। তবে একজন নায়িকা হিসেবে জীবনজুড়ে আমার যে প্রাপ্তি তাতে ভীষণ সন্তুষ্ট আমি। আমি কৃতজ্ঞ আমার চলচ্চিত্র পরিবারের কাছে।’ এদিকে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন ববিতা। জানিয়েছেন, সুযোগ হলেই ফিরবেন আবার অভিনয়ে। তিনি বলেন, ‘আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করা হলে আমি অবশ্যই অভিনয় করব। অভিনয়কে আমি কখনোই বিদায় বলতে পারি না।’ এটাই আমার পেশা জানিয়ে ববিতা আরও বলেন, ‘এখন যেসব চরিত্রের জন্য আমাকে ডাকা হয়, এগুলো করতে আমি অভ্যস্ত নই। মাঝে শাকিব খানের কী একটি সিনেমার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়। সিনেমার শুটিং আমেরিকা, কানাডায় নাকি হওয়ার কথা ছিল। আমি না বলে দিয়েছি। শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে আমি চাই না। কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব। কারণ পাশের দেশগুলোতে দেখেন, অমিতাভ বচ্চন এ বয়সেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে। শ্রীদেবী মৃত্যুর আগেও প্রধান চরিত্রে অভিনয় করেছে। কিন্তু আমাদের দেশে এ চর্চাটা নেই। সবাই মনে করে বয়স হয়ে গেলেই নায়কের বাবা-মা ছাড়া আমাদের আর কোনো চরিত্র নেই। তাই আমি সিনেমায় নেই। ভালো এবং মনের মতো গল্প হলে অবশ্যই সিনেমায় আমাকে দেখবে দর্শক।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!