নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে পাঁচটি শর্ত ছুঁড়ে দিয়েছে ইরান। এই শর্তগুলো মেনে নিলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে রাজি আছে তাঁরা। এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি।
এ প্রসঙ্গে দেশটির একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করেছে টিভি চ্যানেলটি। বিবিসি'র এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ওই কর্মকর্তা বলেছেন, ইরানের পক্ষ থেকে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র সেগুলো মেনে নিলে তেহরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত আছে।
ইরানের তরফ থেকে দেওয়া শর্তগুলো হচ্ছে:
১। ইরানের বিরুদ্ধে সব ধরণের আগ্রাসন ও হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
২। ভবিষ্যতে ইরানের ওপর এ ধরনের যুদ্ধ যাতে চাপিয়ে দেওয়া না হয়, সেজন্য কার্যকর ও স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।
৩। যুদ্ধে ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে জন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে।
৪। পুরো অঞ্চলের সকল স্থানে, সংশ্লিষ্ট সকল গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শেষ করতে হবে
৫। হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণের অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং তা নিশ্চিত করতে হবে
ওই কর্মকর্তা আরও বলেন, 'ইরান তখনই যুদ্ধ শেষ করবে, যখন তারা নিজেরা সিদ্ধান্ত নেবে এবং তাদের নির্ধারিত শর্তগুলো পূরণ হবে।'
উল্লেখ্য, গত মঙ্গলবার যুদ্ধ বন্ধ করতে ইরানকে ১৫টি শর্তযুক্ত শান্তিপরিকল্পনা পাঠায় আমেরিকা। তাঁদের প্রস্তাব মেনে নিলে ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানায় আমেরিকা। আমেরিকার দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার ইরানকে পাঠানো প্রস্তাবে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব রাখেন। তবে ইরানের তরফ থেকে জানানো হয়, যুদ্ধবিরতি নয়, তাঁরা বরং যুদ্ধের স্থায়ী সমাপ্তি চায়।
এর আগে গত সোমবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যে, ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। কিন্তু ইরান এমন কোনো আলোচনার কথা পুরোপুরি অস্বীকার করে। অন্যদিকে যুক্তরাজ্য জানায়, ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি আলোচনা সম্পর্কে তাঁরা অবগত আছে!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।