যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে দেবে না – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে দেবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ March, ২০২৬ | ৮:২১ 110 ভিউ
যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে গোয়েন্দা তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে না বলে রাশিয়ার তরফে প্রস্তাব এসেছে। মস্কোর এই প্রস্তাব ওয়াশিংটন এরই মধ্যে প্রত্যাখ্যান করে দিয়েছে বলে পলিটিকোর খবরে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংবাদমাধ্যম লিখেছে, ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করলেও বিষয়টি নিয়ে ইউরোপের দেশগুলোতে নতুন অস্বস্তি তৈরি হয়েছে। গেল সপ্তাহে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, চলমান ইরান যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনী গোয়েন্দা তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে। এ খবর আসার পর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বৈঠকে বসেন রুশ ও মার্কিন কূটনীতিকরা। পলিটিকো লিখেছে, ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের সামনে একটি ‘কুইড প্রো কো’ (পাল্টা সুবিধা) প্রস্তাব হাজির করে রাশিয়া। মস্কোর তরফে বলা হয়, ওয়াশিংটন যদি রাশিয়া সম্পর্কে ইউক্রেইনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তারাও আর তেহরানকে গোয়েন্দা তথ্য দেবে না। এই বৈঠকের বিষয়ে অবগত দুজনের বরাতে পলিটিকো লিখেছে, প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সামনে তুলে ধরেন রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ। কিন্তু মার্কিন কূটনীতিকরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। দিমিত্রিয়েভ পরে এই প্রস্তাবের খবরকে ‘ভুয়া’ দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট দেন। কিন্তু এই খবর ইউরোপের কূটনীতিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের আশঙ্কা, বিশ্ব-রাজনীতির চলমান অস্থিরতার সুযোগে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন পুতিন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী