যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যায় গ্রেফতার কে এই হিশাম আবুঘারবিয়েহ? – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যায় গ্রেফতার কে এই হিশাম আবুঘারবিয়েহ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ | ৬:০৪ 56 ভিউ
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মৃত্যু ও নাহিদা বৃষ্টির নিখোঁজ হওয়ার ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে হিশাম সালেহ আবুঘারবিয়েহ। ২৬ বছর বয়সি এই মার্কিন নাগরিক লিমনের রুমমেট ছিলেন এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। হিশাম ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউএসএফে ম্যানেজমেন্ট বিভাগে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন। তবে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের তথ্য অনুযায়ী, গ্রেফতারের সময় তিনি ওই বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত কোনো শিক্ষার্থী ছিলেন না। হিশামের অতীত রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি এর আগেও বেশ কয়েকবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন। ২০২৩ সালে তার বিরুদ্ধে দুবার পারিবারিক সহিংসতার অভিযোগ ওঠে। সে সময় তার ভাই আদালতে হিশামের বিরুদ্ধে একটি স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। তার ভাই জানিয়েছিলেন, হিশাম তার মা এবং তার ওপর হামলা চালিয়েছেন। পরবর্তীতে আদালত হিশামকে ওই বাড়িতে প্রবেশে এবং ভাইয়ের ধারেকাছে ঘেঁষতে নিষেধ করে দেন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর হাসিমের ভাই পুনরায় আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। ওই সময় হাশিমের ভাই আশঙ্কা প্রকাশ করেছিলেন, সে ফিরে আসলে আবারও পরিবারে সমস্যা তৈরি করতে পারে। তবে আশ্চর্জজনক বিষয় হলো, হিশামকে গত শুক্রবার যে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, সেটি তার সেই পারিবারিক বাড়ি—যেখানে তার প্রবেশে একসময় আদালতের নিষেধাজ্ঞা ছিল। হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয় জানায়, ওই বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে পুলিশ গেলে হিশাম নিজেকে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখেন। পরে সোয়াট টিম এবং মধ্যস্থতাকারীদের তলব করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, বাড়ির সামনে একটি সাঁজোয়া যান মোতায়েনের পর হিশাম হাত তুলে আত্মসমর্পণ করেন। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি (পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা) হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে বলে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় থেকে বলা হয়েছে, পুলিশ আবুঘারবিয়েহকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। যদিও এখন পর্যন্ত লিমনের মৃত্যুর ঘটনায় তাকে আনুষ্ঠানিকভাবে খুনের দায়ে অভিযুক্ত করা হয়নি, তবে তাকে জিজ্ঞাসাবাদের পরই লিমনের লাশ উদ্ধার করা হয়েছে বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন ও নাহিদা। লিমনের লাশ ট্যাম্পা বের হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে উদ্ধার করা হলেও নাহিদা বৃষ্টির এখনো কোনো হদিস মেলেনি। ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল এবং পিনেলাস কাউন্টি শেরিফ কার্যালয়সহ একাধিক সংস্থা বর্তমানে নাহিদার খোঁজে সাগরে তল্লাশি চালাচ্ছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। লিমনের স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে দেশে ফিরে শিক্ষক হওয়া, কিন্তু এক চরম নৃশংসতার শিকার হয়ে তার সেই স্বপ্নের অকাল মৃত্যু ঘটল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪