নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান
বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ
ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী
সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই
দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস
বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ
তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠা এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ বাড়ায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশটির জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বেড়েছে। এতে বিনিয়োগকারীদের চাপ বাড়ছে।
বৃহস্পতিবার বাজার খোলার পর ডাও জোন্স ০.৪ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ ০.৬ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর ন্যাসডাক ০.৯ শতাংশ কমে যায়।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের আগস্টের প্রডিউসার প্রাইস ইনডেক্স বা উৎপাদক মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় ৫.৪ শতাংশ বেড়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ৫.৩ শতাংশ। মূল্যস্ফীতির এই তথ্য আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও জোরালো করেছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ নৌপথে হামলার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১০৫ ডলারের ওপরেউঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ১০০ ডলার ছাড়িয়েছে, যা মে মাসের পর প্রথমবার।
তেলের উচ্চ দাম মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহারও বেড়েছে। ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৫.৩৫ শতাংশে পৌঁছেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ।
বাজার এখন শুক্রবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক-এর তথ্যের দিকে তাকিয়ে আছে। এই তথ্য আগামী সপ্তাহে ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]