যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ এপ্রিল, ২০২৬
৫:৫১ অপরাহ্ণ
91 ভিউ

আরও খবর

আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে

সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬ | ৫:৫১ 91 ভিউ
মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডার বর্তমানে ৪১ কোটি ৩৩ লাখ ব্যারেল তেল রয়েছে, যা দিয়ে বিশ্বের মাত্র ৪ দিনের তেলের চাহিদা মেটানো সম্ভব। শুক্রবার মার্কিন জ্বালানি মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা কৌশলগত তেল ভাণ্ডার থেকে ৮৪ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল ৪টি কোম্পানিকে ঋণ হিসেবে দিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের যুদ্ধের সময় তেলের দাম নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় এটি এই ভাণ্ডার থেকে দ্বিতীয়বার তেল ছাড় করা হলো। তাসনিম বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যে কোম্পানিগুলো এই তেল ঋণ পেয়েছে সেগুলো হলো, গ্যানর ইউএসএ, ফিলিপস ৬৬, ট্রাফিগুরা ট্রেডিং এবং ম্যাকোয়ারি কমোডিটিজ ট্রেডিং। যুক্তরাষ্ট্র ১ এপ্রিল ঘোষণা করেছিল যে তারা দ্বিতীয় ধাপে কৌশলগত তেল ভাণ্ডার থেকে সর্বোচ্চ ১০ মিলিয়ন ব্যারেল তেল ঋণ হিসেবে দেবে। যুক্তরাষ্ট্র চলতি বছর এবং আগামী বছরে মোট ১ কোটি ৭২ লাখ ব্যারেল কৌশলগত তেল ভাণ্ডার থেকে ঋণ হিসেবে দেওয়ার পরিকল্পনা করেছে। এটি আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সঙ্গে ৩২টি দেশের একটি বৃহত্তর চুক্তির অংশ, যার আওতায় মোট ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়া হবে। কৌশলগত ভাণ্ডার থেকে অপরিশোধিত তেল ছাড়ার মূল উদ্দেশ্য হলো যুদ্ধের কারণে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণ করা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ ইতিহাসে তেল বাজারে সবচেয়ে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। গত মাসে কৌশলগত তেল ভাণ্ডার থেকে প্রথম ধাপে তেল ছাড়ার সময় তেল কোম্পানিগুলো মাত্র ৪ কোটি ৫২ লাখ ব্যারেল তেল পেয়েছিল, যা মার্কিন জ্বালানি মন্ত্রণালয় যে পরিমাণ তেল দিতে চেয়েছিল তার প্রায় ৫২ শতাংশ। সূত্র: পার্সটুডে

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন