যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ December, ২০২৫ | ৬:৫০ 140 ভিউ
যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের একটি জাদুঘর থেকে ৬০০-র বেশি ঐতিহাসিক জিনিসপত্র চুরি হয়েছে। বিষয়টি পুলিশ বৃহস্পতিবার জানায়। সেপ্টেম্বরের শেষের দিকে এই চুরি হয়। জাদুঘরের সামনে সিসিটিভিতে চারজন সন্দেহভাজনকে দেখা গেছে। তারা রাতে ব্যাগ হাতে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। পুলিশ জানায়, চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে সামরিক পদক, গয়না, ব্যাজ, অলংকার, খোদাই করা হাতির দাঁত, রুপার জিনিস ও ব্রোঞ্জের মূর্তি ছিল। এছাড়া কিছু প্রাকৃতিক ইতিহাসের নমুনাও উধাও হয়েছে। পুলিশের ভাষায়, ‘৬০০-র বেশি ধরনের নিদর্শন নিয়ে গেছে চোররা।’ তদন্ত কর্মকর্তা ড্যান বারগান বলেন, ‘এসব জিনিসের সাংস্কৃতিক মূল্য অনেক। শহরের জন্য এটি বড় ক্ষতি।’ তিনি আরও বলেন, ‘অনেক জিনিস ছিল দানের। এগুলো ব্রিটিশ ইতিহাসের জটিল এক সময়কে বুঝতে সাহায্য করে।’ চুরির ঘটনাটি ঘটেছে ২৫ সেপ্টেম্বর রাত ১টা থেকে ২টার মধ্যে ব্রিস্টলের কাম্বারল্যান্ড রোড এলাকায়। পুলিশ এখন সিসিটিভিতে দেখা চারজনকে শনাক্ত করতে চায়। তারা ক্যাপ বা হুডি পরে ছিল। এই সংগ্রহে ছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নানা জিনিস, আফ্রিকান দেশগুলোর পোশাক, ছবি, চলচ্চিত্র, ব্যক্তিগত নথি এবং শব্দরেকর্ড। জাদুঘরের বর্ণনা অনুযায়ী, এগুলো ইতিহাসের কঠিন ও বিতর্কিত একটা সময়ের জীবন আর সমাজকে বোঝার সুযোগ দেয়। ব্রিস্টল সিটি কাউন্সিলের সংস্কৃতি বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেন, তিনি ‘গভীরভাবে দুঃখিত’। তার ভাষায়, ‘এই সংগ্রহ ব্রিটেন ও ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত দেশগুলোর সম্পর্ক বোঝাতে গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এগুলো অনেক দেশের জন্য সাংস্কৃতিকভাবে মূল্যবান। সাম্রাজ্যের সঙ্গে যুক্ত মানুষের জীবন বুঝতেও এগুলোর বড় ভূমিকা আছে।’ ২০১২ সালে ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ মিউজিয়াম বন্ধ হয়ে যাওয়ার পর এই সংগ্রহ ব্রিস্টল সিটি কাউন্সিল ও শহরের বিভিন্ন জাদুঘরের তত্ত্বাবধানে আসে। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন জাদুঘরেই চুরি বেড়েছে। এর আগে প্যারিসের ল্যুভ জাদুঘর থেকেও মূল্যবান জিনিস উধাও হয়েছিল। ২০২৩ সালে ব্রিটিশ মিউজিয়ামেও ১,৮০০টি জিনিস হারানোর ঘটনা সামনে আসে। পরে কিছু জিনিস উদ্ধার হয়। ঘটনাটির পর মিউজিয়ামের পরিচালক স্বীকার করেন যে সতর্কবার্তা সত্ত্বেও প্রতিষ্ঠান ‘যা করা উচিত ছিল তা করেনি’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’