যাত্রাপালার নায়িকা হতে ৯ কেজি ওজন বাড়ালেন ভাবনা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ জুন, ২০২৫
১১:০৯ পূর্বাহ্ণ
161 ভিউ

যাত্রাপালার নায়িকা হতে ৯ কেজি ওজন বাড়ালেন ভাবনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১১:০৯ 161 ভিউ
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়িয়েছেন। এ অভিনেত্রীকে এবার দেখা যাবে যাত্রাপালার নায়িকা হিসাবে। সিনেমার নাম ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস।’ এটি পরিচালনা করছেন আসিফ ইসলাম। এর মধ্যেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এ সিনেমায় প্রিন্সেসের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে ভাবনাকে। চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট বানিয়ে সিনেমার শুটিং করেছেন ভাবনারা। ভাবনা ছাড়াও এ সিনেমার বেশিরভাগ পাত্রপাত্রীই ছিলেন যাত্রার শিল্পীরা। এ সিনেমার জন্যই ৯ কেজি ওজন বাড়িয়েছেন অভিনেত্রী। এ জন্য শুরুতে বেশ বেকায়দায় পড়েছিলেন ভাবনা। অভিনেত্রী বলেন, চরিত্র ফুটিয়ে তোলার জন্য তার মনে হয় ওজন বাড়ানোর দরকার ছিল। আমার কাছে মনে হচ্ছিল ওজন না বাড়ালে চরিত্র ফুটবে হবে না। তিনি বলেন, আমি নিজেই নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েছি। এর আগে নির্মাতা আসিফ ইকবাল ‘নির্বাণ’ নামের একটি ছবি বানিয়ে পরিচিতি পান। সেই সিনেমাটি ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়। নতুন সিনেমাটির বিষয়ে আসিফ বলেন, শৈশব থেকেই তার যাত্রার সঙ্গে পরিচয়। একসময় নিয়মিত গ্রামে যাত্রা দেখতেন তিনি। সেই থেকে ঝলমলে আলো, যাত্রার আয়োজন, সংগীত ও সাজসজ্জা গভীরভাবে তার মধ্যে ছায়া ফেলে। সেই চিন্তা থেকেই যাত্রা নিয়ে গল্প বলার অপেক্ষায় ছিলেন। এ বছর সেই সুযোগ পেয়েছেন তিনি। আসিফ আরও বলেন, এখন মানুষ আর যাত্রাপালা দেখতে আসে না, এটি বুঝলাম। ২০১৮ সালে আবার যাত্রা দেখার সুযোগ হয়। পালাটি ছিল নবাব সিরাজউদ্দৌলা। শৈশবে এই যাত্রা আমি দেখেছিলাম। সেই দিনগুলোতে যেন আবার ফিরে গেলাম। সে এক অন্য রকম অনুভূতি। একসময় বুঝতে পারি, যাত্রার চিত্র বদলে গেছে। এখন দর্শক দেখতে চায় অন্যকিছু, অন্য নাচ। সেই নাচের জন্যই মঞ্চে ওঠে প্রিন্সেস। তিনি বলেন, আমি উঠে আসি, কিন্তু গল্প মাথায় থাকে। সেদিনই মনে হয়েছিল, সেই যাত্রাটা কীভাবে বিলীন হয়ে গেছে। কীভাবে টিকে থাকার লড়াই করছে। সেই বিষয়টি নিয়েই আমার এ সিনেমা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন