মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ আগস্ট, ২০২৬
৪:৫২ পূর্বাহ্ণ
35 ভিউ

মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ | ৪:৫২ 35 ভিউ
রাজধানীর মোহাম্মদপুরে চাঁনমিয়া হাউজিংয়ের ৪ নাম্বার রোডে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে ওই রোডের একটি বাসার সামনে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। এসি মামুন বলেন, রাত ৮টার কিছু আগে বকুল মিয়া নামের এক ব্যক্তির বাসার সামনে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা একটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। কারা এটি ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা ফুটেজ সংগ্রহ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি। জানা যায়, ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরেই বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা। এছাড়া মামুনুল হকের অফিসও ঘটনাস্থলের কাছাকাছি। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন বলেন, মাদ্রাসার উত্তর পাশে মামুনুল হকের রাজনৈতিক কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। কে বা কারা কেন এটা করেছে তা আমরা জানি না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন