মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী – বর্ণমালা টেলিভিশন

মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৯:১৩ 68 ভিউ
তৃতীয় দাম্পত্য সম্পর্ক ভাঙার ঘোষণা ঘিরে যখন নতুন করে আলোচনার কেন্দ্রে মীরা বাসুদেবন, ঠিক তখনই সামনে এলো তার এক চাঞ্চল্যকর স্মৃতিচারণ। মালয়ালামের বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘থানমাথরা’র শুটিংয়ের এক বিশেষ দৃশ্য নিয়ে মুখ খুললেন তিনি। যেখানে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে মোহনলালকে নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল—আর সেই মুহূর্তের অভিজ্ঞতাই প্রথমবারের মতো প্রকাশ করলেন জনপ্রিয় এই দক্ষিণী অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অমৃতা টিভির রেড কার্পেট চ্যাট শোয়ে মীরা বলেছিলেন, “আমি পরিচালককে একটা প্রশ্ন করেছিলাম—‘এই দৃশ্যটা কেন দরকার? এর উদ্দেশ্য কী?’ তিনি বলেছিলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ।’’ সিনেমার একেবারে শুরু থেকেই এই দুই চরিত্রকে খুব ঘনিষ্ঠ হিসেবে দেখানো হয়েছে। অন্তরঙ্গ একটি পরিবারও বটে। স্বামী-স্ত্রী সবসময় খুব কাছাকাছি থাকে, খুব টাচি-ফিলি। আর এই দৃশ্যটিতে দেখা যায়, হঠাৎ মনোযোগ হারান তিনি। স্ত্রীকে ফেলে টিকটিকি খুঁজতে যান। এই ব্যাপারটি তাকে (স্ত্রীকে) ভেঙে দেয়। তখন সে বুঝতে পারে তার স্বামীর মাঝে কোনো একটা সমস্যা আছে।‘ তবে দৃশ্যটির শট দেওয়া মোহনলাল ও মীরার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। মোহনলাল এ নিয়ে মীরার কাছে ক্ষমাও চেয়েছিলেন। তা জানিয়ে মীরা বলেন, ‘মোহনলাল স্যারের জন্য এটা আরো বেশি কঠিন ছিল। কারণ তাকে দৃশ্যটিতে সম্পূর্ণ নগ্ন হতে হয়েছিল। তার জন্য এটা বেশি চ্যালেঞ্জিং ছিল। স্যারকে নিয়ে যেমন ভাবতে হয়েছিল, তেমনই নিজেকে নিয়েও ভাবতে হয়েছিল। তাছাড়া আমার সততা, আমার সম্মান নিয়ে ভাবতে হচ্ছিল। তিনি খুবই পেশাদার একজন মানুষ। শট নেওয়ার আগে মোহনলাল স্যার এসে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, ‘আমি খুব দুঃখিত। আমি যদি কোনোভাবে আপনাকে লজ্জায় ফেলি, তার জন্য দুঃখিত।’ পরের ঘটনা বর্ণনা করে মীরা বলেন, ‘শুটিংয়ের আগে তিনি একটি পেটিকোট পরে ছিলেন এবং দৃশ্যের ঠিক আগ মুহূর্তে তা খুলে ফেলেন। আমি ব্লেসি স্যারকে অনুরোধ করেছিলাম যেন, খুব ছোট একটা দল নিয়ে এই শুটটি করা হয়। তারাও সেই সম্মান করেছে। আমরা সবাই মিলে দৃশ্যটি খুব আন্তরিকতা আর সততা দিয়ে করেছি।’ ব্লেসি পরিচালিত ‘থানমাথরা’ চলচ্চিত্র মুক্তির পর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তাছাড়া একাধিক কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডও জিতে নেয়, যার মধ্যে ছিল সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক। এই সিনেমার জন্য মোহনলাল পঞ্চমবারের মতো সেরা অভিনেতা বিভাগে রাজ্য পুরস্কারও অর্জন করেন। উল্লেখ্য, ২০০৩ সালে তেলেগু ভাষার ‘গোলমাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মীরা বাসুদেবন। একই বছর বলিউডে অভিষেক ঘটে তার। একই বছরে তামিল ভাষার ‘আন্নি সরনাদান্দেন’ সিনেমায় অভিনয় করেন মীরা। এ সিনেমার মাধ্যমে নজর কাড়েন এই অভিনেত্রী। কেবল তাই নয়, ‘তামিল নাড়ু স্টেট ফিল্ম স্পেশাল অ্যাওয়ার্ড’ লাভ করেন মীরা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার গুলোর মধ্যে রয়েছে ‘ওরুভান’, ‘একান্তম’, ‘কাক্কি’, ‘পাচমারাথানালিল’ প্রভৃতি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?