মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক – বর্ণমালা টেলিভিশন

মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৯:১৭ 70 ভিউ
সমুদ্রের গর্জন যেন আবারও তাকে টেনে নিল নিজের গভীরে—ফিরে এলো মোয়ানা, তবে এবার জীবন্ত রূপে! বহু প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হয়েছে ডিজনির আইকনিক চরিত্রকে ঘিরে নির্মিত লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’র টিজার ট্রেলার। রঙিন অ্যানিমেশনের জগৎ পেরিয়ে বাস্তব পর্দায় পা রাখা এই অভিযাত্রায় মোয়ানার ভূমিকায় হাজির হয়েছেন নবাগতা ক্যাথরিন লাগাইয়া, যাকে ঘিরে উত্তেজনা এখন চরমে ডিজনিপ্রেমীদের মাঝে। প্রকাশিত ছবিটির টিজারজুড়ে ছিল, সেই পরিচিত নস্টালজিয়া, যেখানে মোটুনুই দ্বীপের গণ্ডি পেরিয়ে সমুদ্রের আহ্বানে সাড়া দেয় এক সাহসী তরুণী। টিজারের শুরুটা দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় ২০১৬ সালের সেই জনপ্রিয় অ্যানিমেটেড ছবিটির শুরুতে। যেখানে শিশু মোয়ানা প্রথমবারের মতো সমুদ্রের জাদুকরী স্পর্শ পায়, একটি ঝিনুক তাকে সমুদ্রের গভীরের দিকে টানে। টিজারের অন্যতম বড় চমক ছিল বিশাল আকৃতির এক বাজপাখি, যা মুহূর্তের মধ্যে রূপ পরিবর্তন করে ডেমিগড বা উপদেবতা ‘মাউই’-তে পরিণত হয়। আর এই চরিত্রে অ্যানিমেশন সিনেমার মতোই অভিনয় করেছেন হলিউড সুপারস্টার ডোয়াইন জনসন (দ্য রক)। টিজারের শেষ দৃশ্যে ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিতে দেখা যায় ক্যাথরিনকে। সেখানে নিজের পরিচয় দিয়ে তাকে গাইতে শোনা যায় সেই আইকনিক সংলাপ ‘আই অ্যাম মোয়ানা’। এমি এবং টনি অ্যাওয়ার্ড বিজয়ী পরিচালক থমাস কাইল এই সিনেমাটি পরিচালনা করছেন। প্রযোজনায় রয়েছেন ডোয়াইন জনসন, বিউ ফ্লিন, লিন-ম্যানুয়েল মিরান্ডা এবং ড্যানি গার্সিয়ার মতো ব্যক্তিত্বরা। এছাড়া মূল অ্যানিমেটেড সিনেমায় মোয়ানার কণ্ঠ দেওয়া আউলি ক্রাভালহো এবার থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবে। ক্যাথরিন ও ডোয়াইন জনসন ছাড়াও সিনেমায় মোয়ানার বাবা 'চিফ তুই' চরিত্রে জন তুই, মা 'সিনা' চরিত্রে ফ্র্যাঙ্কি অ্যাডামস এবং দাদী 'তালা' চরিত্রে রেনা ওয়েন অভিনয় করেছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১০ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?