মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে চোখ উপড়ে হত্যা – বর্ণমালা টেলিভিশন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে চোখ উপড়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ October, ২০২৬ | ৭:৪৫ 12 ভিউ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছর বয়সী তোয়াবা আক্তারকে চোখ উপড়ে হত্যার ঘটনায় গুরুতর আহত তার বাবা গোলাপ হোসেনও মারা গেছেন।   আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপের শারীরিক অবস্থার অবনতি হয়।   পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।   এর আগে, একই দিন সকাল ৯টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তোয়াবার মরদেহ উদ্ধার করে পুলিশ।   পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোলাপ হোসেন লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের বাসিন্দা। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল ৫টার দিকে তিনি রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছিলেন।   পরে তার বাবা জয়নাল মিয়ার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে গোলাপ ও তার মেয়ের ওপর হামলা হয়। ধারালো অস্ত্র দিয়ে গোলাপকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। শিশুটিকে চোখ উপড়ে হত্যা করে ইটভাটার পাশের একটি পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয়।   তোয়াবার নানি জানান, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।   সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, জমিসংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।   এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সখীপুরে মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ মুদ্রিত দুই বাক্স গ্রেনেড উদ্ধার চট্টগ্রাম বন্দরে ২১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৫০০ কোটি টাকার পাকিস্তানি তামাক আটক চট্টগ্রামে ছাত্রদল নেতার গুলিতে চিকিৎসাধীন যুবদলকর্মীর মৃত্যু, বাঁচানো গেল না পা কেটেও মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে চোখ উপড়ে হত্যা ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’, ভবিষ্যদ্বাণী দিলেন সালাহউদ্দিন আহমদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে মির্জা ফয়সলের ‘অলৌকিক বিজয়’ রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপে বিপর্যস্ত ৬৯ শতাংশ পরিবার আমার দেশ-এর প্রোপাগান্ডা, তুরাগ থেকে বিমানসেনার লাশ উদ্ধার, বাহিনীতে র নাকি টিটিপির তৎপরতা: প্রশ্ন অনেক ইসরায়েল নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনল নেতানিয়াহুর দল বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা ২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা