নিউজ ডেক্স
আরও খবর
টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত
বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা
অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত
পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!
প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে
গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ
মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা
তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে পেট্রোল বোমা মেরে দোকান জ্বালিয়ে দেওয়া এবং পরবর্তীতে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজশাহীতে।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল বারী (৪০)। তিনি ওই এলাকার বদরুল সরকারের ছেলে এবং নিজের বাড়ির সামনেই একটি মুদি দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যার পর। নগরের চন্ডিপুর এলাকা থেকে কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় এসে বারীর দোকানে টাকা ভাঙাতে চান।
বারী টাকা ভাঙিয়ে দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এই ঘটনার জেরে গভীর রাতে (রাত পৌনে ২টার দিকে) ৫০ থেকে ৫৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে চড়াও হয়। হামলাকারীরা প্রথমে মুদি দোকানের শাটারের তালা ভেঙে ফেলে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
দোকানে আগুন জ্বলতে দেখে বারীসহ তাঁর পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে এলে হামলাকারীরা বারীকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় পরিবার ও স্থানীয়রা বারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লিখিত এজাহার পাওয়ার পর হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]