নিউজ ডেক্স
আরও খবর
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার
ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী
আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ
‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি।
আজ ১৪ই সেপ্টেম্বর, সোমবার নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বন্দর অভিমুখে যায়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’, ‘আমার মাটি আমার মা, বিদেশিদের দেব না’ এবং ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’—এসব স্লোগান দেন।
মিছিলটি পৌনে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে পুলিশ কর্মসূচি শেষ করার অনুরোধ জানায়। পরে পুলিশের অনুরোধে সেখানেই মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার। তিনি বলেন, আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ‘সোনার ডিম পাড়া হাঁস’। সোনার ডিমের পরিবর্তে পুরো হাঁসটিই খেয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি ও এনসিটি কোনোভাবেই ইজারা দেওয়া যাবে না।
দেলোয়ার মজুমদার জানান, পুলিশের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে সোমবারের কর্মসূচি শেষ করা হয়েছে। তবে দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের গেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]