মালাইকার বিস্ফোরক মন্তব্য – বর্ণমালা টেলিভিশন

মালাইকার বিস্ফোরক মন্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ | ৭:২৩ 50 ভিউ
গ্ল্যামার দুনিয়ার আলো ছায়ার মাঝে আবারও তোলপাড় মালাইকা অরোরাকে ঘিরে। আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্য ভাঙন, এরপর অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি। সব মিলিয়ে জীবনের ক্রান্তিকালে দাঁড়িয়ে যেন নতুন করে নিজেকে গড়ছেন তিনি। কিন্তু থেমে নেই কানাঘুষা। এনরিক ইগলেসিয়াসের কনসার্টে ‘গোপন হাতধরা’ ছবিই যেন আগুনে ঘি ঢেলেছে। হাঁটুর বয়সি হীরা ব্যবসায়ীর সঙ্গে তার সম্ভাব্য নতুন প্রেম নিয়ে চারদিকে তোলপাড়। বয়সের তফাৎ নিয়ে চলছে কটাক্ষের ঝড়ও। আর এবার সেটা নিয়েই মুখ খুললেন মালাইকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরবাজ-অর্জুন অধ্যায়কে অতীত করে ব্যক্তিগতজীবনের ঝড়-ঝাপটা সামলে অভিনেত্রী বর্তমানে অনেকটাই থিতু হয়েছেন। যদিও বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা-সিরিজের পর্দাতেও তেমন আর দেখা যায় না তাকে। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কৌতূহলের অন্ত নেই অনুরাগীমহলে। মালাইকার ডিভোর্স, প্রেম থেকে সাজপোশাক, সবকিছুই নেটিজেনদের নজরে থাকে। যার কারণে একাধিকবার ‘বদনামের ভাগী’ হতে হয়েছে এই অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে মাইলাইকা বলেন, ‘হাজার শক্ত থাকলেও আপনাকে বিচার করা হবে। যেটাই হোক না কেন, মেয়েদের সবসময় বিচারের কাঠগড়ায় তোলা হয়। কারণ এটা করা সহজ।’ এদিকে সাক্ষাৎকারে নতুন প্রেমিককে নিয়ে নিন্দুকদের কটাক্ষের জবাব দেওয়ার পাশাপাশি প্রাক্তন স্বামী আরবাজ খানের দ্বিতীয় বিয়েকেও পরোক্ষভাবে খোঁচা দেন মালাইকা। মালাইকার বিস্ফোরক মন্তব্য তিনি বলেন, ‘আমি এখন যেমন নারীতে পরিণত হয়েছি, সেই পর্যায়ে পৌঁছনোর নেপথ্যে আমার জীবনে বেশ কিছু পুরুষের ভূমিকা রয়েছে। কিন্তু আজকের যুগে, একজন পুরুষ নিজের মতো জীবনযাপন করলে সেটাকে বাহবা দেয় সমাজ। এটা দারুণ! পুরুষরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর নিজের জীবনে অনায়াসে এগিয়ে যেতে পারে। আবার হাঁটুর বয়সী মেয়েকেও বিয়ে করতে পারে। তখন সকলে বাহবা দিয়ে বলেন- বাহ দারুণ কাজ করেছে। কিন্তু এই একই কাজ যখন কোনও মহিলা করেন, তখন তাকে সমালোচিত হতে হয়। উলটে সেই মহিলাকে প্রশ্ন করা হয়- কেন সে এরকম করছে? ওর কি বোধবুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে? এরকম বস্তাপচা ধ্যানধারণা এবার সত্যিই বন্ধ হওয়া দরকার।‘ এদিকে জানা যায়, বর্তমানে মালাইকা যার প্রেমে পড়েছেন তিনি একজন হীরা ব্যবসায়ী। নাম হর্ষ মেহেতা। মালইকার সঙ্গে তার বয়সের ফারাক উনিশ বছর। গুঞ্জন রয়েছে, চব্বিশ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। সম্প্রতি সেই বিশেষ বন্ধুকে নিয়ে বিদেশে ছুটি কাটাতেও উড়ে গিয়েছিলেন ভ্রমণবিলাসী নায়িকা। তারপর থেকেই চর্চায় তার নতুন প্রেমজীবন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?