মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক – বর্ণমালা টেলিভিশন

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ | ১০:৩৬ 41 ভিউ
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামাননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। হাইকমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) পুত্রজায়ায় অনুষ্ঠিত এ বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ, প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের শ্রমবাজার সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এ সময় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ, অধিকার সুরক্ষা এবং কল্যাণমূলক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়। হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার উন্নয়ন ও শিল্পখাতে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে মালয়েশিয়ার বিভিন্ন খাতে কাজ করে আসছেন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়া সরকার ভবিষ্যতেও বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বজায় রাখবে এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অন্যদিকে মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার শ্রমবাজার সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বিদেশি কর্মীদের বিশেষ অবদান রয়েছে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে ও শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করতে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় দুই দেশের মধ্যে মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দুই দেশের প্রতিনিধিরা ভবিষ্যতে শ্রমবাজার ব্যবস্থাপনা ও প্রবাসী কর্মীদের কল্যাণে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল