মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ – বর্ণমালা টেলিভিশন

মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৬ | ৩:৪০ 55 ভিউ
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অভিবাসন ব্যবস্থাপনা সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম MyIMMs-এ সৃষ্ট সাময়িক প্রযুক্তিগত ত্রুটি পুরোপুরি সমাধান করা হয়েছে। শুক্রবার (২৯ মে) এক গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ বিঘ্নের কারণে দেশের কয়েকটি প্রবেশপথে ইমিগ্রেশন পরীক্ষা ও যাত্রী প্রক্রিয়াকরণে বিলম্ব দেখা দেয়। বিবৃতিতে বলা হয়, অভ্যন্তরীণ প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট সিস্টেমের কার্যক্রম ব্যাহত হয়। সমস্যা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ ও সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত পুনরুদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মাত্র ৪৫ মিনিটের মধ্যেই সিস্টেম পুরোপুরি সচল করা সম্ভব হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এ ঘটনায় কোনো ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি বা হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি। ব্যবহারকারীদের তথ্য ফাঁস, হারিয়ে যাওয়া কিংবা ডেটা লঙ্ঘনেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংরক্ষিত সব তথ্য নিরাপদ ও অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় আরও জানায়, প্রতিনিয়ত বিপুল সংখ্যক লেনদেন পরিচালনাকারী গুরুত্বপূর্ণ এই সিস্টেমের স্থিতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করতে ধারাবাহিক পর্যবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে বর্তমান MyIMMs প্ল্যাটফর্মকে উন্নততর MyNIISe ব্যবস্থায় রূপান্তরের কাজও ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে সার্ভার সংরক্ষণ সক্ষমতা ও অবকাঠামো বৃদ্ধি, রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা জোরদার, জরুরি পুনরুদ্ধার পরিকল্পনার উন্নয়ন এবং দ্রুতগতিতে সিস্টেম আপগ্রেড প্রকল্প বাস্তবায়ন। সাময়িক এই বিঘ্নে যাত্রী ও ব্যবহারকারীদের যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জনগণের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রণালয় বলেছে, দেশের প্রবেশপথ ব্যবস্থাপনা ও নাগরিক সেবা নির্বিঘ্ন, নিরাপদ ও কার্যকর রাখতে সরকার এবং ইমিগ্রেশন বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান