মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন – বর্ণমালা টেলিভিশন

মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ | ৫:৩৭ 61 ভিউ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কুয়ালালামপুরের জি-টাওয়ার বলরুমে শনিবার (৮ নভেম্বর) বিকালে দুই পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল প্রথম পর্বে ভার্চুয়ালি সভার সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন ও প্রচার সম্পাদক বশির আলম। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন প্রেরণা। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে মালয়েশিয়া প্রবাসিদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান বলেন, মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দলের আদর্শে অবিচল রয়েছেন। পরে তিনি ডিজিটাল সদস্যপদ নিবন্ধন প্রক্রিয়া সরাসরি দেখিয়ে দেন। ২য় পর্বে মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সহ-সভাপতি দাতো আব্দু জলিল লিটন, সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ড. ওয়ালিউল্লা জাহিদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, মালয়েশিয়া বিএনপির সদস্য ও যুবদল সভাপতি প্রার্থী মো. জসিম উদ্দিন প্রমূখ। এছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন, সহ-দপ্তর সম্পাদক এ.কে.এম হাবিবুর রহমান শিশির, মালয়েশিয়া শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুবদলের দপ্তর সম্পাদক মো. বাদল কারার, সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, যুবদল নেতা বাবু সরকার, বুকিত বিনতাং শাখা সভাপতি আনোয়ার হোসেন সেলিম, ক্লাং শাখা সভাপতি মো. জাকির, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, সোহেল আজাদ, ছাত্রনেতা আদিত ও জাসাস মালয়েশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমূখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা