‘মার্কো রুবিও আমাকে পছন্দ করেন না’ – বর্ণমালা টেলিভিশন

‘মার্কো রুবিও আমাকে পছন্দ করেন না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ১০:০৩ 51 ভিউ
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে পছন্দ করেন না, তবে লাতিন আমেরিকা, ক্যারিবীয় এবং আফ্রিকার দেশগুলো সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কলম্বিয়ার রাজধানী বোগোটায় অনুষ্ঠিত লাতিন আমেরিকা ও ক্যারিবীয় রাষ্ট্রসমূহের কমিউনিটি (সেলাক) এবং আফ্রিকার ১৯টি দেশের উচ্চপর্যায়ের সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গুস্তাভো পেত্রো বলেন, ঐতিহাসিক দাসত্ব ও উপনিবেশবাদের মতোই আধুনিক অবরোধ ও যুদ্ধসহ সব ধরনের আধিপত্যের বিরুদ্ধে সেলাক ও আফ্রিকার দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মার্কো রুবিও লাতিন আমেরিকার বামপন্থী সরকারগুলোর প্রতি বর্জনমূলক নীতি অনুসরণ করেন। প্রেসিডেন্ট বলেন, সংঘর্ষ নয় বরং বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপই হওয়া উচিত এবং জাতিসংঘের মূল লক্ষ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হলেও অনেক ক্ষেত্রে তা ব্যর্থ হচ্ছে। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং লাতিন আমেরিকার পরিচ্ছন্ন জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সম্মেলনে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিল্লা বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে আলোচনায় প্রস্তুত। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, বিশ্ব বর্তমানে শান্তি ও আন্তর্জাতিক আইনের জন্য কঠিন সময় পার করছে এবং গ্লোবাল সাউথের ঐক্য প্রয়োজন। আলোচনার শেষে সেলাকের ঘূর্ণায়মান সভাপতিত্ব কলম্বিয়া থেকে উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু অরসির কাছে হস্তান্তর করা হয়। তিনি আঞ্চলিক সহযোগিতা ও সংলাপ জোরদারের প্রতিশ্রুতি দেন। সূত্র: আনাদোলু এজেন্সি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা