নিউজ ডেক্স
আরও খবর
বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে
সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস
জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’
আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল
উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি
মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমানো ও বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলোচনা করতে রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে একটি উচ্চপর্যায়ের মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল।
তিন দিনের এই সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ইউএসটিআর-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি প্রাথমিক খসড়া চুক্তি তৈরি হয়েছিল। ঢাকায় সফরের সময় উভয় পক্ষের মধ্যে খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দর কষাকষি হবে। এরপরই খসড়াটি চূড়ান্ত রূপ পাবে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর আগে জানিয়েছিলেন যে, ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসটিআর-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি খসড়া চুক্তিতে উভয় পক্ষের সম্মতি পাওয়া গেলে তা সংশোধন করে চূড়ান্ত করা হবে। তারা আশা করছেন এই সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]