মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা – বর্ণমালা টেলিভিশন

মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ | ৮:০৫ 70 ভিউ
ভারতীয় সংগীতজগত আজ শোকস্তব্ধ। নিভে গেল আরও এক উজ্জ্বল নক্ষত্র। কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকার ছোট ভাই, বর্ষীয়ান শিল্পী সমর হাজারিকা আর নেই। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আসামের নিজারাপুরে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সমর হাজারিকা। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। ১৫ দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেন তিনি। আসামের সাংস্কৃতিক পরিসরের অন্যতম নাম ভূপেন হাজারিকা। পারিবারিক সেই ঐতিহ্যের পথে হেঁটেই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন সমর হাজারিকা; যা একেবারেই আসামের মাটি-শিকড়ের সঙ্গে যুক্ত। সমর হাজারিকার বোন মনীষা হাজারিকা বলেন, ‘এই ক্ষতির জন্য আমরা প্রস্তুত ছিলাম না।’ উল্লেখ্য, গত কয়েক দশক ধরে সংগীত চর্চায় মগ্ন ছিলেন সমর হাজারিকা শিল্পী। তার বেশ কয়েকটি জনপ্রিয় অ্যালবাম রয়েছে। গান গেয়েছেন অসমিয়া সিনেমা, রেডিওতে। অসমিয়া সিনেমায় কাজ করেছেন সংগীত পরিচালক হিসাবেও। তার অন্যতম জনপ্রিয় গান ‘এ যে রণঙ্গনোর কাহিনি’। এই গান দেশের জন্য সৈনিকদের আত্মত্যাগ এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার এক মর্মস্পর্শী স্তুতি। ভারতের প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে আসাম জুড়ে এই গানই অনুরণিত হয়। সমর হাজারিকা তার বড় ভাই বরেণ্য সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভূপেন হাজারিকাকে নিয়ে বিভিন্ন উদ্যোগের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত ছিলেন এই শিল্পী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে