মান্নার নিজস্ব একটা ভাষা ছিল: সোহেল রানা – বর্ণমালা টেলিভিশন

মান্নার নিজস্ব একটা ভাষা ছিল: সোহেল রানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:৫৪ 93 ভিউ
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা। সম্প্রতি এক পডকাস্টে তিনি প্রয়াত চিত্রনায়ক মান্নার ভূয়সী প্রশংসা করেন। আলাপের এক পর্যায়ে দেশীয় চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার শাকিব খানের কথাও উঠে আসে। সোহেল রানার মতে, জীবিত অবস্থায় চলচ্চিত্রে মান্নার একক আধিপত্য ছিল। এমনকি সেই সময়ে তার সঙ্গে পাল্লা দিয়ে ওপরে ওঠা যেকোনো নায়কের জন্যই কঠিন ছিল বলে মন্তব্য করেন তিনি। মান্নাকে নিয়ে সোহেল রানার ভাষ্য, ‘চলচ্চিত্র অঙ্গনে মান্নার নিজস্ব একটা ভাষা ছিল। টাঙ্গাইল তথা ময়মনসিংহ অঞ্চলের রেশ ছিল তার কথায়। এ ভাষা মান্নার কণ্ঠে মানিয়ে যেত। এটা দর্শক পছন্দ করতেন। যেটা অন্য কারো ছিল না। পুরো দেশেই সে তার ভাষাকে পপুলার করেছে। এমন ঘটনা ঢালিউডে খুবই কম।’ প্রয়াত চিত্রনায়কের অভিনয়ের প্রশংসা করে সোহেল রানা বলেন, ‘মান্নার অভিনয়টা ছিল সব সময়ই ভিন্ন। অভিনয়ের দক্ষতা তার মধ্যে যেমন ছিল, তেমনি যেকোনো চরিত্রে সহজে মানিয়ে যেতেন। দর্শকদের তিনি কবজায় রাখতে পারতেন।’ মান্নার সময় সিনেমায় সকল দর্শকই মান্নাকে পছন্দ করত উল্লেখ করে অভিনেতা আরও বলেন, ‘আমাদের সময় কিন্তু দেখা গেছে; দু-একজন আমাদের পক্ষে বলতেন, আবার কেউ আমাদের রাজ্জাকের বিপক্ষে বলতেন। কিন্তু মান্না যখন ছিলেন, তখন দর্শকেরা শুধু মান্নার কথা বলতেন। মান্নার বিপরীতে কেউ কথা বলতেন না।’ ঢালিউডে বর্তমানে শাকিবের জনপ্রিয়তাও ঠিক মান্নার মতোই জানিয়ে এই কিংবদন্তি অভিনেতার ভাষ্য, ‘মান্নার মতোই এখন শাকিবের কাছাকাছি কেউ নেই। শাকিব আনপ্যারালাল। মান্না মানেই একটা সময় ছিল সিনেমা হিট। যে কারণে প্রযোজকেরা তাকে নিয়ে লগ্নি করতে ভরসা পেতেন। এখন শাকিবের সিনেমায় লগ্নি করতে এই ভরসা পান।’ এর আগে এক সাক্ষাৎকারে শাকিবও জ্যেষ্ঠ এই অভিনেতার সুরেই মান্নাকে প্রশংসায় ভাসিয়েছিলেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মান্না। মৃত্যুর ১৭ বছর পেরিয়ে গেলেও এখনো তার দর্শকপ্রিয়তা যেন আগের মতোই আছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান