মাদকাসক্ত ছেলের হাতে দৃষ্টিপ্রতিবন্ধী বাবা খুন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫
১১:২১ পূর্বাহ্ণ
256 ভিউ

মাদকাসক্ত ছেলের হাতে দৃষ্টিপ্রতিবন্ধী বাবা খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:২১ 256 ভিউ
লক্ষ্মীপুরের রায়পুরে দৃষ্টিপ্রতিবন্ধী (এক চোখ অন্ধ) হযরত আলী দেওয়ানকে (৭৫) কুপিয়ে হত্যা করেছেন মাদকাসক্ত ছেলে মামুন দেওয়ান (৩৫)। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে নিহতের বড় ছেলে শাহ আলম (৪৫) বাদি হয়ে ছোট ভাই মামুনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মেঘনা বাজার এলাকার দেওয়ান বাড়ির দৃষ্টিপ্রতিবন্ধী হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। হযরত আলীর দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে মামুন ছোট। গত পাঁচ বছর ধরে মামুন মাদকাসক্ত। বুধবার সন্ধ্যায় মামুন তার বাবা হযরত আলীর সঙ্গে টাকা ও খাবার নিয়ে কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে বসতঘরের সামনে টিউবওয়েল (কলপাড়ে) ছেলে মামুন ধারালো দা দিয়ে মাথার ডান দিকের অংশে কুপিয়ে জখম করে। পরে ঘটনাস্থলেই কৃষক হযরত আলীর মৃত্যু হয়। এ সময় পরিবারের শিশু সদস্য নাতিন এগিয়ে আসলে চিৎকার দিলে তাকেও ধাওয়া করে। মামুনকে আটকের চেষ্টা করা হলে তিনি দ্রুত দা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘাতক মামুনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। খবর পেয়ে রায়পুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার, থানার ওসি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান। এর আগেই ঘাতক মামুন পালিয়ে যায় এবং রাত ২টায় নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় ইউপি সদস্য ও একই গ্রামের রোকন দেওয়ান বলেন, ছেলেটি গ্রামে মাদক সেবন ও সাঙ্গপাঙ্গো নিয়ে বিক্রি করত। তিন মাস আগেও মাদকসহ ছেলেটিকে ডিবি পুলিশ আটক করে। কয়েকদিন আগে তাকে তার স্ত্রী জামিনে বাড়িতে নিয়ে আসে। বুধবার সন্ধায় হঠাৎ করে দৃষ্টিপ্রতিবন্ধি অসহায় বাবা হযরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করে। রায়পুর থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ভুইয়া জানান, নিহত হযরত আলী দেওয়ানের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের বড় ছেলে শাহ আলম বাদি হয়ে ছোট ভাই মামুনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার