মাচাদো নোবেল পুরস্কার পাওয়ায় নরওয়েতে দূতাবাস বন্ধ করলো ভেনেজুয়েলা – বর্ণমালা টেলিভিশন

মাচাদো নোবেল পুরস্কার পাওয়ায় নরওয়েতে দূতাবাস বন্ধ করলো ভেনেজুয়েলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ | ৭:০৫ 85 ভিউ
বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার পর অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে ভেনেজুয়েলা সরকার। সোমবার কারাকাস থেকে এএফপি এ খবর জানিয়েছে। অসলোতে মাচাদোকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়ার তিন দিন পর ভেনেজুয়েলার এই পদক্ষেপ। ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই বন্ধ তাদের বৈদেশিক পরিষেবার পুনর্গঠনের অংশ। তারা অবশ্য মাচাদোর পুরষ্কার সম্পর্কে কোনো মন্তব্য করেনি। বিবৃতিতে বলা হয়েছে, কারাকাস অস্ট্রেলিয়ায় তাদের দূতাবাসও বন্ধ করে দিয়েছে। জিম্বাবুয়ে এবং বুর্কিনা ফাসোতে কূটনৈতিক ফাঁড়ি খুলেছে। যে দেশগুলোকে তারা ‘আধিপত্যবাদী চাপের বিরুদ্ধে লড়াইয়ে কৌশলগত অংশীদার’ বলে মনে করে সেসব দেশে তারা তাদের দূতাবাস চালু রাখবে বলে জানিয়েছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ভেনেজুয়েলা কোনো কারণ না দেখিয়ে অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। মুখপাত্র সিসিলি রোয়াং এএফপি’কে একটি ইমেলে জানিয়েছেন, ‘এটি দুঃখজনক। বেশ কয়েকটি বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও নরওয়ে ভেনেজুয়েলার সাথে সংলাপ খোলা রাখতে চায় এবং এই দিকে কাজ চালিয়ে যাবে’। সোমবার সন্ধ্যার মধ্যে ভেনেজুয়েলা দূতাবাসের ফোন পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল। সেখানে বিরোধীদের বিক্ষোভ সত্ত্বেও বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। রোববার মাদুরো মাচাদোর নোবেলের কথা উল্লেখ না করেই ৫৮ বছর বয়সী এই বিজয়ীকে ভেনেজুয়েলার সরকার ‘দানবীয় ডাইনি’ হিসেবে উল্লেখ করেন। ভেনেজুয়েলার সরকার তাকে প্রায়ই এই নামে ডাকে। অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস বলেছেন, ‘ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারে তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের জন্য তার সংগ্রামের জন্য’ মাচাদোকে সম্মানিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রোয়াং জোর দিয়ে বলেছেন, ‘নোবেল পুরস্কার নরওয়ে সরকারের ওপর নির্ভরশীল নয়’। মাচাদো তার নোবেল ‘ভেনেজুয়েলার দুর্দশাগ্রস্ত জনগণ’ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি উৎসর্গ করেছেন’। মুখপাত্র বলেছেন, ‘আমাদের লক্ষ্যের প্রতি তার দৃঢ় সমর্থন’ রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি