নিউজ ডেক্স
আরও খবর
‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী
বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট
দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল
আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া
গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র
মাকে নিয়ে সামিনা ও মুরাদ নূরের গান
মাকে নিয়ে নতুন একটি গান গেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সামিনা চৌধুরী। গানের শিরোনাম ‘নাড়ির বন্ধন’।
এটি লিখেছেন কামরুল নান্নু ও সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি মা দিবসে প্রকাশ হবে বলে জানিয়েছেন সুরকার।
এ গান প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘মাকে নিয়ে গান করতে পেরে ভীষণ ভালো লাগছে। আমার মা আল্লাহর রহমতে সুস্থ আছেন। মায়ের গর্ভে সুরের পরিবারে জন্মেছি, সেই সুরে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ বুঝানোর মতো নয়। পৃথিবীর সব মাকে উৎসর্গ করলাম এ গান। ’
তিনি আরও বলেন, ‘মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু গান আছে। এর মধ্যে ‘মেঘবরষা’ শিরোনামের একটি গান বেশ প্রশংসিত। তরুনদের মধ্যে সে ভীষণ মেধাবী। শৈল্পিক স্টুডিওর আড্ডায় পরিকল্পনা হয় আমরা মাকে নিয়ে গান করবো, সবকিছুর দায়িত্বই নূরকে দেই, সে প্রত্যাশার মতোই করেছে।’
মুরাদ নূর বলেন, ‘আমার মওা বেঁচে আছেন, তাকে নিয়ে গান বেঁধে শুনাতে পেরেছি, এটাই আমার স্বার্থকতা; আমার প্রাপ্তি। সামিনা আপার সাথে কাজ করতে পারা আমার স্বপ্ন পূরণ আর সৌভাগ্যের বহিঃপ্রকাশ। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]