মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে আগুন, প্রাণ গেল ২ জনের – বর্ণমালা টেলিভিশন

মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে আগুন, প্রাণ গেল ২ জনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ | ৭:২১ 187 ভিউ
রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শওকত হোসেন কানন ও নাজমুল হুদা রিন্টু। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাসা রাজধানীর হাজারীবাগে। এ ঘটনায় হাসনাত নামে একজন আহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে একটি জিপ গাড়ি মহাখালী ফ্লাইওভারে ওঠে। নিজের গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল হুদা রিন্টু। গাড়িতে তার চাচাত ভাই শওকত হোসেন কানন ও হাসনাত নামে হাজারীবাগের তাদের পরিচিত একজন ছিলেন। এসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে রেলিংয়ে ধাক্কা লাগে। পরে গাড়িতে আগুন ধরে যায়। রিন্টু ও কানন গাড়ি থেকে বের হতে না পেরে দগ্ধ হন। হাসনাত গাড়ি থেকে বের হয়ে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পথচারীরা দগ্ধ অবস্থায় কানন ও রিন্টুকে গাড়ি থেকে বের করে। একজনকে কুর্মিটোলা হাসপাতালে ও আরকেজনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুজনই মারা যান। এদিকে ঘটনাস্থলে গাড়িটি পুড়ে যায়। পরে দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। শনিবার দুপুরে নিহতের স্বজনরা মর্গে ছুটে আসেন। নিহত কাননের স্ত্রী মৌসুমী করিম জানান, তাদের বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। কানন একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। রিন্টু ও কানন চাচাতো ভাই। রিন্টুর পৈত্রিক বাড়িও হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। তবে স্ত্রী সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকতেন রিন্টু। তার ট্যানারির ব্যবসা রয়েছে। গাড়িটি রিন্টুর ছিল। শুক্রবার রাতে তারা তিনজন কোথায় গিয়েছিলের তিনি জানেন না। বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, গাড়িটি ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লাগার পর আগুন ধরে যায়। এতে দু’জন দগ্ধ হয়ে মারা যান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য