মহররম ও আশুরার সঙ্গে কারবালার সম্পর্ক কি? – বর্ণমালা টেলিভিশন

মহররম ও আশুরার সঙ্গে কারবালার সম্পর্ক কি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:৫৯ 252 ভিউ
রাসুল (সা.) উম্মতকে মহররম বা আশুরার রোজা রাখার কথা বলেছেন। এ কথার পক্ষে একাধিক সহিহ বর্ণনা হাদিসের কিতাবে বিদ্যমান রয়েছে। যেমন মুসনাদে আহমদের ২১৫৪ নং হাদিসে বলা হয়েছে- ‘তোমরা আশুরার দিনে রোজা রাখ, তবে এ ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল যেন না হয় সেজন্য মহররমের ১০ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রাখ।’ অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হলো মহররম মাসের রোজা। আর ফরজের পরে সর্বাধিক উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ’ (সহিহ মুসলিম ১/৩৫৮) এই আশুরার দিনেই আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য সৃষ্টির সূচনা করেন। তিনি এই দিনেই প্রথম মানব হজরত আদম (আ.)-এর মধ্যে রুহ প্রবেশ করান। এ ছাড়া আশুরার দিন যে উল্লেখযোগ্য ইতিহাসের স্মৃতি বহন করছে, তার অন্যতম হলো-এই দিনে হজরত আদম (আ.) ও হজরত হাওয়াকে (আ.) পৃথিবীতে পাঠানো হয়। এরপর সাড়ে তিনশ বছর কান্নাকাটি শেষে এই দিনেই হজরত মুহাম্মাদ (সা.)-এর উসিলায় আল্লাহ তাদের ক্ষমা করেন। হজরত ইবরাহিমকে (আ.) নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা এবং হজরত ইউনুসকে (আ.) মাছের পেট থেকে উদ্ধারের ঘটনাও এই আশুরার দিনে ঘটে। হজরত সুলায়মান (আ.) তার হারানো রাজত্ব ফেরত পান এবং হজরত আইয়ুব (আ.) দীর্ঘকাল রোগ ভোগের পর সুস্থ হন এই আশুরার দিনেই। এ ছাড়া এই দিনে হজরত ইউসুফ (আ.) চল্লিশ বছর পর বাবা হজরত ইয়াকুবের (আ.) সাক্ষাৎ পান এবং ফেরাউনের হাত থেকে হজরত মুসা (আ.) ও তার জাতিকে আল্লাহ রক্ষা করেন। এই দিনেই ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যায় এবং হজরত নূহ (আ.) মহাপ্লাবন শেষে আল্লাহর নির্দেশে জাহাজ থেকে জুদি পাহাড়ে অবতরণ করেন। এরই ধারাবাহিকতায় আশুরার ইতিহাসে গৌরবের সর্বশেষ পালক কারবালার ঘটনা। রাসুলের (সা.) ইন্তেকালের অর্ধ শতাব্দি পর ৬১ হিজরি ১০ মহররম, কারবালার বর্বরোচিত হত্যাযজ্ঞ সংঘটিত হয়। হজরত হুসাইন (রা.) এ দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে অসত্য, অসুন্দর, অন্যায় ও অকল্যাণের বিরুদ্ধে সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের জন্য আত্মোৎসর্গ করে অনন্তকালের জন্য আদর্শিক শিক্ষা এবং শক্তির ওপর সত্যের বিজয়ের চেতনা জাগ্রত করেন। সেদিন ইয়াজিদের বাহিনী প্রিয় নবীর (সা.) কলিজার টুকরা হজরত হোসাইন (রা.) ও তার সাথীদের সঙ্গে যে নিষ্টুর নির্মমতা দেখিয়েছে তাকে ঐতিহাসিকরা এ পর্যন্ত দুনিয়ায় ঘটে যাওয়া সব বর্বরোচিত হত্যাযজ্ঞের মধ্যে সবচেয়ে করুণ হত্যাযজ্ঞ বলে উল্লেখ করেছেন। কারবালার ময়দানে হজরত হোসাইন ইবনে আলী (রা.) শাহাদাতের পর তার দেহ মোবারকে মোট ৩৩টি বর্শা এবং ৩৪টি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের আঘাত দেখা যায়। যার বিবরণ শুনেই পাথরসম হৃদয়ের যেকোনো মানুষও হু হু করে কেঁদে ওঠে। কারবালা মুসলিম উম্মাহর চেতনা। অসত্য ও অন্যায়ের কাছে মাথা না নোয়ানের প্রেরণা। আমাদের দেশের ওয়াজ, বয়ান, মাহফিল, মজলিসগুলোতে আশুরার ব্যাপারে রাসুল (সা.) থেকে বর্ণিত হাদিসগুলো ও সামগ্রিক ইতিহাসের আলোচনা হয় না। তাই মানুষ মনে করে আশুরা বা মহররম মানে শুধুই কারবালা ও হজরত হোসাইন (রা.) এর শাহাদাত। আহলে বাইতের প্রতি ভালোবাসা ঈমানের দাবি। কিন্তু আমাদের মাহফিলগুলোতে যদি শুধু কারবালার আলোচনা হয় তাহলে মহররমের আমলগুলো হারিয়ে যাবে। নবীজির হাদিসগুলো ঢাকা পড়ে যাবে। মহররম মাসে যেহেতু কারবালার ঘটনা ঘটেছে তাই মহরম ও আশুরার ফজিলত ও আমল এবং করণীয় বর্জনীয় সম্পর্কে জানার পাশাপাশি কারবালার ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া