মনির খানের হাতে নতুন ২০ গান – বর্ণমালা টেলিভিশন

মনির খানের হাতে নতুন ২০ গান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১১:০৫ 160 ভিউ
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো ও টিভি লাইভে রয়েছে তার ব্যস্ততা। আওয়ামী সরকারের শাসনামলে কোণঠাসা ছিলেন এ শিল্পীসহ বিএনপিপন্থি একাধিক শিল্পী। দীর্ঘ ১৬ বছর কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছিল এসব শিল্পীদের। রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানেও তাদের দাওয়াত দেওয়া হতো না। গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়। পালিয়ে যান আওয়ামী নেত্রী শেখ হাসিনা। এরপর থেকেই গানে ফের ব্যস্ত হয়ে পড়েন মনির খান সহ কোণঠাসা করে রাখা শিল্পীরা। তবে গত দেড় দশক দেশের স্টেজে বা টিভি আয়োজনে তেমন গান গাইতে দেখা না গেলেও দেশের বাইরে শো করেছেন মনির খান। পাশাপাশি নিজের দুইটি ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করে এসেছেন। এখনও নিজের চ্যানেলে নিয়মিত গাইছেন তিনি। সম্প্রতি একটি টেলিভিশনের লাইভে অংশ নিয়ে মনির খান জানান, আরও ২০টি গান তার তৈরি করা রয়েছে। যা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। নতুন গান প্রসঙ্গে জানতে চাইলে মনির খান বলেন, ‘গান তো নিয়মিতই প্রকাশ করছি। তবে নতুন গান কবে আসবে, এমন প্রশ্ন করলে উত্তর দিতে খানিক অসুবিধা হয়। কারণ এখন অনলাইনের যুগ। যখন তখন চাইলেই গান প্রকাশ করা যায়। আমার হাতেও বিশটির অধিক গান রয়েছে। সময় বুঝে তা প্রকাশ করা হবে। যেমন এখন বৃষ্টির সময় , বৃষ্টির গান গাইব, বৈশাখের সময় বৈশাখী উৎসবের গান গাইছি। তেমনি সময় ও উৎসব বুঝেই নতুন গান প্রকাশ করছি। তাই কখন নতুন গান আসবে সেটা বলা যায় না। গান প্রতিনিয়ত করা হচ্ছে, সময় বুঝেই সেটি প্রকাশও করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘একটা সময় ছিল, যখন নতুন একটি গান বা এ্যালবাম প্রকাশ হলে শ্রোতারা অধিক আগ্রহ নিয়ে বসে থাকতেন। অনেক আয়োজন করে, প্রচার প্রচারণা করে সেগুলো প্রকাশ করা হত। কিন্তু এখন আর সেসময়টা নেই। প্রতিদিন নতুন নতুন গান শ্রোতারা পাচ্ছেন। এখন তো গান শোনার চাইতে দেখারও একটা বিষয় চলে এসেছে। তাই গানের সঙ্গে এখন আমাদের ভিডিও করতে হয়। কাজ বেড়ে গেছে বলা যায়।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক