নিউজ ডেক্স
আরও খবর
হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান
হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান
জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে?
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা
উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া
মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠিয়েছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে অঞ্চলটিতে সামরিক সরঞ্জামও মোতায়েন করেছে ক্যানবেরা।
দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে কিছু সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তিনি বলেন, সরকার এরইমধ্যে অঞ্চল ছয়টি সংকট–প্রতিক্রিয়া (ক্রাইসিস রেসপন্স) দল পাঠিয়েছে।
আলবানিজ বলেন, ‘এই সপ্তাহের শুরুতেই আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে আমরা সামরিক সরঞ্জাম মোতায়েন করেছি।’
তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অস্ট্রেলিয়ার দুটি সামরিক বিমান পাঠানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।