মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ October, ২০২৬
৫:৪৫ am
4 ভিউ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ October, ২০২৬ | ৫:৪৫ 4 ভিউ
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে অনলাইনে ছড়ানো একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলেছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ নিয়ে সংবাদ প্রচারকারী মিডিয়া প্রতিষ্ঠান ‘দ্য হোলি মস্কস’। গালফভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস মঙ্গলবার (২০ অক্টোবর) এ খবর প্রকাশ করেছে। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি কর্তৃপক্ষ মসজিদের ভেতরে অশালীন কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাঁদের নাম বলা হয়েছে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার। তবে বিবৃতিতে কোন মসজিদে ঘটনাটি ঘটেছে, তা বলা হয়নি। আর কোনো বিস্তারিতও দেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগ অব্যাহত থাকবে। মৃত্যুদণ্ডের খবর প্রকাশের পর অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে কাবা শরিফের হাজরে আসওয়াদের কাছে একজন পুরুষ ও একজন নারীকে দেখা যায়। বিভিন্ন পোস্টের ক্যাপশনে ভিডিওটিকে এই মামলার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়। ‘দ্য হোলি মস্কস’ এই দাবি নাকচ করেছে। প্রতিষ্ঠানটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, এই দাবিসহ ছড়ানো ভিডিওটি মিথ্যা এবং তাঁদের মৃত্যুদণ্ডের প্রমাণ নয়। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। সূত্র: খালিজ টাইমস, ২০ অক্টোবর ২০২৬;

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাড়ি বলে কথা! লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ১৩ দেশের ১০১ সংগঠনের তৎপরতার দাবি ফক্স নিউজের ইলন মাস্কের ঘোষণা: আমেরিকার প্রতিটি শিশুকে দেবেন স্পেসএক্সের এক শেয়ার, যার মোট মূল্য প্রায় ১০.৫ বিলিয়ন ডলার তেহরানে ল্যাভরভ: জ্বালানির দামের অস্থিরতা, ইউরোপ, ইরান ও ফিলিস্তিন প্রশ্নে অবস্থান স্পষ্ট সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: শরিয়তের নয়, কূটনৈতিক মিশনের “বড় শিক্ষা”; আটকের তথ্য আগেই ছিল-ছিলো না কোন পদক্ষেপ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম ‘ভাঙচুর ও চুরি প্রতিবাদ নয়, অপরাধ’- মেলোনিঃ ১৪ থেকে ১৭ বছর বয়সীদের গ্রেফতারে নতুন ডিক্রি; সন্তানের অপরাধে ক্ষতিপূরণ দিবে অভিভাবক সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের