ভোলার পাঁচ কূপে পড়ে আছে বিপুল গ্যাস – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ মার্চ, ২০২৫
৫:২৬ পূর্বাহ্ণ
130 ভিউ

আরও খবর

মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?

গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত

জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি

বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার

আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর

তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!

ভোলার পাঁচ কূপে পড়ে আছে বিপুল গ্যাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৫:২৬ 130 ভিউ
দেশে গ্যাস সংকটের কারণে শিল্পকারখানা সচল রাখা নিয়ে যখন উদ্বিগ্ন বিনিয়োগকারীরা, তখন ভোলার খননকৃত ৯টি কূপের ৫টিতে প্রায় ২ লাখ কোটি টাকা মূল্যের গ্যাসের মজুত অলস পড়ে আছে। প্রস্তাবিত আরও ১৯টি কূপে ৫ লাখ কোটি টাকার গ্যাসের মজুতের কথা বলছেন ভূতাত্ত্বিকরা। গেল ১৫ বছরে নতুন নতুন পরিকল্পনার ঘোষণা ছিল আওয়ামী লীগ মন্ত্রীদের রাজনৈতিক আশ্বাস। কিন্তু বাস্তবায়ন হয়নি কিছুই। গড়ে ওঠেনি অর্থনৈতিক জোন। স্থবির পড়ে আছে শিল্পপার্কের উদ্যোগ। গত ১ নভেম্বর অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গ্যাসফিল্ড পরিদর্শনে এসে এলাকায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানকে ভোলা পরিদর্শনের কথা বলেন। কিন্তু গত চার মাসে নতুন কোনো পদক্ষেপ দেখা যায়নি। সবশেষ জেলা প্রশাসক সম্মেলনে ভোলার মজুত গ্যাসে একটি সারকারখানা স্থাপনসহ শিল্পায়নের সম্ভাবনা নিয়ে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. আজাদ জাহান। বিশেষ বিবেচনায় জেলায় আবাসিক গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও একটি মেডিকেল কলেজ স্থাপনের শর্তে ভোলার মজুত গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলে শিল্পায়নের দাবি সবার। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)সহ রাজনৈতিক দলগুলোর নির্বাচনি এজেন্ডায় রয়েছে এই দাবি। একই আহ্বানে সোচ্চার ভোলার গ্যাসরক্ষা দক্ষিণাঞ্চল নাগরিক কমিটি ও ভোলা স্বার্থরক্ষা উন্নয়ন কমিটি। অভিযোগ রয়েছে বিগত সরকারের সঠিক পদক্ষেপ না থাকায় জেলার মজুত গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়নি দীর্ঘকাল। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ৪ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর-১ কূপে উত্তোলিত গ্যাসে আগুন প্রজ্বালনের মধ্য দিয়ে প্রথম গ্যাসের মজুত নিশ্চিত করেন। বাপেক্সের নিজস্ব প্রযুক্তিতে প্রথম খননকৃত কূপ এটি। দীর্ঘ ১৩ বছর পর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে খনন করা হয় দ্বিতীয় কূপ। ১২ বছরে খনন করা হয় আরও ৭টি কূপ। ৯টি কূপে গ্যাসের মজুত রয়েছে প্রায় ২ দশমিক ১৩ ট্রিলিয়ন ঘনফুট। নতুন করে আরও ১৯টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৫টি কূপের টেন্ডার আহ্বান করা হয়েছে। বাপেক্স ভূতাত্ত্বিক জরিপে পরিকল্পনা নেওয়া ৫টি কূপেও আরও এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেলাব্যাপী ৫ ট্রিলিয়ন গ্যাসের মজুদের সম্ভাবনার কথা জানান গ্যাসকূপ বিশেষজ্ঞ বাপেক্সের সাবেক জিএম মো. আলমগীর হোসেন। ৯টি কূপের মধ্যে বর্তমানে কেবল ৪টি কূপ থেকে গ্যাস উত্তোলন করে ২টি বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট, একটি সিরামিক ফ্যাক্টরি, কাজী ফার্মের ফ্যাক্টরিসহ ৫টি ছোট ও মাঝারি শিল্পে ব্যয় করা হচ্ছে দৈনিক মাত্র ৬০ এমএমসিএফ (মিলিয়ন হিসেবে) গ্যাস। অপর ৫টি কূপের গ্যাস অলস পড়ে আছে। বিগত সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই এখানে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু হয়নি। পাশাপাশি সার কারখানাসহ শিল্পকারখানা গড়ে না ওঠায় বছরের পর বছর মাটির নিচেই থেকে যাচ্ছে ৫ লাখ কোটি টাকার গ্যাসের মজুত। এমনটা জানান নাগরিক আন্দোলনের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী। বিশেষজ্ঞদের মতে, দেশের সর্ব দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় ৫ ট্রিলিয়নের অধিক গ্যাসের মজুত রয়েছে। নতুন ১৯টি কূপ খননের পর তা নিশ্চিত হবে। বাপেক্স ও সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সূত্রে বর্তমানে ৯টি কূপ থেকে গড়ে প্রতিদিন ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য। ব্যয় হচ্ছে মাত্র ৬০ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস। ১৩০ মিলয়ন ঘনফুট গ্যাস অব্যবহৃত ও অলস পড়ে আছে। ভোলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, খুলনা ও চট্টগ্রাম পোর্টের মধ্যস্থলে অবস্থিত দ্বীপ জেলা ভোলা। এ জেলার সঙ্গে নৌ ও সড়কপথে বাণিজ্যিক সুবিধা রয়েছে। এখানে শিল্পকারখানা গড়ে তোলার অনুকূল পরিবেশ রয়েছে। উৎপাদিত পণ্য সহজে নৌ ও স্থলপথে দেশের বিভিন্ন প্রান্তে সহজে নেওয়া সম্ভব। বর্তমানে এই সুবিধা পাচ্ছে সেলটেক সিরামিক লিমিটেড (টাইলস ফ্যাক্টরি) ও কাজী ফার্মের পোলট্রিখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গ্যাসফিল্ড ও গ্যাসকূপ পরিদর্শনকালে বলেন, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মধ্য দিয়ে গ্যাসের ব্যবহার নিশ্চিত হবে। এটা ভোলার জন্য সঠিক পদক্ষেপ হবে। শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ব্যক্তি উদ্যোগে ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করছেন। অনেকে জমিও নিয়েছেন। আমরা আশাবাদী এখানে গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। দেশব্যাপী গ্যাস সংকটের মধ্যে আশার আলো ভোলার গ্যাসসম্পদ। এই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে-এমনটাই আশা করছেন ভোলাসহ দক্ষিণাঞ্চলের মানুষ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ