ভোলার ইআবা নেতার সাথে বেগানা নারীর গোপন ভিডিও ভাইরাল – বর্ণমালা টেলিভিশন

ভোলার ইআবা নেতার সাথে বেগানা নারীর গোপন ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ October, ২০২৬ | ১১:১১ 84 ভিউ
ভোলা (দক্ষিণ) জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ-ইআবা সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সাথে এক ‘বেগানা নারীর’ আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সমালোচনা তৈরি হওয়ার পর তার সব সাংগঠনিক পদ স্থগিত করেছে দলটি। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে মাওলানা আব্বাস উদ্দিন দাবি করেছেন, ভিডিওটি ছয়-সাত মাস আগের এবং দাবি করেন ওই নারী তার স্ত্রী। তাদের একান্ত মুহূর্তের দৃশ্য ছিল। কিন্তু কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না বলে জানান। এ বিষয়ে ইআবার বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে দ্রুত সুনির্দিষ্ট সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সংগঠন নীতি ও আদর্শের প্রতি সদা অটল ও অবিচল। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা সাংগঠনিক নীতিমালার বাইরে কেউ কাজ করলে তার বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী