ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
৪:৪১ অপরাহ্ণ
90 ভিউ

ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৪১ 90 ভিউ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের কিছু অংশ) বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১,১৮,৫৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০,৪৩৪ ভোট। নির্বাচনে জয় লাভের পর আজ শুক্রবার দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করেন। সেখানে তিনি হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ এবং তার বেড়ে ওঠার গল্প শেয়ার করেন। রুমিন ফারহানা জানান, বিএনপি থেকে বেরিয়ে আসা এবং জয়ের এই পথ তার জন্য খুবই কঠিন ছিল। তবে তার চেয়ে অনেক বেশি কঠিন ছিল তার দলের নেতাকর্মীদের যাত্রা। তিনি বলেন, ‘যদি আজকে আমি জয়ী না হতাম, তাহলে আমাকে হয়তো ঢাকায় ফিরে যেতে হতো এবং আমার পেশায় ফিরে যেতে হতো। কিন্তু আমার কর্মীরা, যারা ১৭ বছর ধরে কষ্ট সহ্য করে কাজ করেছে, তারা কখনো হতাশ হয়নি। আজ তারা সবাই খুশি, এবং আমি জানি, তাদের ভালোবাসার ঋণ শোধ করা কঠিন।’ তিনি আরও অভিযোগ করেন, গতকাল দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতি চেষ্টা হয়েছিল এবং ফলাফল আটকে রাখার চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে জালিয়াপাড়া কেন্দ্রের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজে গিয়ে খেজুর গাছের কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়েছিলাম এবং ভোট গুনতে গিয়ে কিছু ফলস ভোট পেয়েছি।’ এছাড়া, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের বিষয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, ‘যেহেতু আমি দলীয় প্রার্থী নই, যদি আবার এখানে নির্বাচন করতে হয়, তবে আমাকে কাজ করতে হবে। আমার নিজেকে টিকিয়ে রাখতে হলে কাজ ছাড়া আর কোনো অপশন নেই।’ তিনি জানান, হাঁস প্রতীকের পেছনে একটি বিশেষ স্মৃতি রয়েছে। ছোটবেলায় তার পরিবার অনেক হাঁস, মোরগ, কবুতর পালন করত, যা তার জীবনের একটি অংশ হয়ে উঠেছিল। তিনি বলেন, ‘আমার পরিবার বড় চাকরি করত, তখন বড় বাড়িতে থাকতাম। পরে ছোট অ্যাপার্টমেন্টে চলে আসার পর হাঁস-মুরগি পালন করা সম্ভব হয়নি। কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আমার হাঁস-মুরগি রয়েছে, আর অবসর সময় আমি তাদের সাথে কাটাই।’ রুমিন ফারহানা গত ৩০ ডিসেম্বর বিএনপি থেকে বহিষ্কৃত হন। তবে তিনি একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদকও ছিলেন। এছাড়া, ১১ ফেব্রুয়ারি বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে রুমিন ফারহানা প্রচারণা চালানোর পর বিএনপি সরাইল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১০ নেতাকে বহিষ্কার করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?