ভুখা মিছিল শেষে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ অক্টোবর, ২০২৫
৬:৫৩ পূর্বাহ্ণ
98 ভিউ

ভুখা মিছিল শেষে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ | ৬:৫৩ 98 ভিউ
২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবির পক্ষে ভুখা মিছিল করতে না পেরে শহীদ মিনারে ফিরে গেছেন। আজ রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় শিক্ষকরা মিছিল শুরু করেছিলেন।তবে হাইকোর্টের মাজার গেট সংলগ্ন রাস্তায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটকে দেয়। সেই মৌমিতা আর নেই, গ্রেপ্তার আতঙ্কে জানাজায় আসবেন না বাবাসেই মৌমিতা আর নেই, গ্রেপ্তার আতঙ্কে জানাজায় আসবেন না বাবা এ সময় শিক্ষকরা ‘দাবি মেনে নে, নয়তো বুকে বুলেট দে’, ‘৫ পার্সেন্ট দাবি মানি না, মানবো না’, ‘এক দুই তিন চার এই মুহূর্তে গদি ছাড়’ স্লোগান দেন। কিছুক্ষণ সংশ্লিষ্ট সড়ক অবরোধ করে রাখেন শিক্ষকরা। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের ঘেরাও করেন। ঘটনাস্থলে জলকামান ও সাজোয়ার যানও সতর্ক অবস্থায় রাখা হয়। হাইকোর্টের মাজার গেট সংলগ্ন রাস্তায় আটকে থাকা অবস্থায় অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকারকে বুঝতে হবে, একটি দল শিক্ষক ও সরকারের মধ্যে ফাটল সৃষ্টির মাধ্যমে সরকারকে বদনাম করতে চাইছে। আমাদের দাবি পূরণ হলে আমরা নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করব। এ সময় তিনি সকল শিক্ষককে শহীদ মিনারে ফিরে যেতে এবং শান্তিপূর্ণ অবস্থায় দাবি আদায়ের প্রতি আহ্বান জানান। শিক্ষকদের ভুখা মিছিল আটকে দিয়েছে পুলিশ, পরিস্থিতি উত্তপ্তশিক্ষকদের ভুখা মিছিল আটকে দিয়েছে পুলিশ, পরিস্থিতি উত্তপ্ত এর আগে বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ানোর বিষয়ে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে বিকাল সাড়ে তিনটায় তারা ভুখা মিছিল বের করেন জাতীয় শহীদ মিনার থেকে। কিন্তু পুলিশি বাধায় তা করতে পারেননি শিক্ষকরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী