ভিউ বাড়াতে রাম দা হাতে ফেসবুকে ভিডিও পোস্ট শিক্ষকের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ নভেম্বর, ২০২৫
৭:০০ পূর্বাহ্ণ
132 ভিউ

ভিউ বাড়াতে রাম দা হাতে ফেসবুকে ভিডিও পোস্ট শিক্ষকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ | ৭:০০ 132 ভিউ
ফেসবুকে ভিউ বাড়ানোর উদ্দেশে রামদা হাতে ভিডিও ধারণ করে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন এক শিক্ষক। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। পরে তিনি নিজেই পোস্টটি মুছে ফেলেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরে। জানা গেছে, ওই শিক্ষকের নাম রাহাত হোসাইন শাকিল। তিনি গৌরীপুর পৌর শহরের রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিমতলী মহল্লার মৃত তোফাজ্জল হোসেন চুন্নুর ছেলে এবং গৌরীপুর ইউনিয়নের চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সূত্রে জানা যায়, গত রোববার (০২ নভেম্বর) বিকেলে রাহাত হোসাইন শাকিল রামদা হাতে একটি ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমারে অপমান করবা, আমার দখল নেবা, আমারে চাকরিও করতে দিতা না, আমার জীবনডা নিবা গা। সব ক্ষতিই তোমরা করবা বড় হইয়া। আমি তাইলে কী করব? চাইয়া চাইয়া দেহি! সব কিছুর মালিক তো আল্লাহ, জানি। যা কিছু করব, আল্লাহই করব।’ ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সমালোচনার মুখে পরে তিনি ভিডিওটি নিজের ফেসবুক থেকে সরিয়ে নেন। এ বিষয়ে জানতে রাহাত হোসাইন শাকিলের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তার স্ত্রী সুমি আক্তার জানান, ‘কয়েক দিন আগে উনি ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়েছেন। খুশিতে ভিউ বাড়ানোর জন্যই মজার ছলেই এই ভিডিওটা করেছিলেন। তবে সমালোচনার পরই উনি পোস্টটি ডিলিট করে দিয়েছেন। বিষয়টি নিয়ে কেউ ভুল বুঝবেন না।’ এ বিষয়ে চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার বলেন, ‘রাহাত হোসাইন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত বৃহস্পতিবার তিনি ছুটি নিয়েছেন। কেন এমন ভিডিও করলেন, তা জানা নেই।’ উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বলেন, ‘শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে আমরা সবসময় সর্তক করে থাকি। একজন শিক্ষক হয়ে তিনি কেন এ ধরনের ভিডিও করে নিজের ফেসবুকে পোস্ট করেছেন, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’ গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা বলেন, ‘রাম দা হাতে নিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করার বিষয়টি জেনেছি। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান