ভারত-যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি বাণিজ্য চুক্তির জট – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
৮:৩৮ পূর্বাহ্ণ
94 ভিউ

ভারত-যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি বাণিজ্য চুক্তির জট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৩৮ 94 ভিউ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ শুল্ক বসানোর পর ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে স্থগিত হওয়া আলোচনা ফের শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে এ বাণিজ্য বৈঠক হয়। এতে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ। তার সঙ্গে বসেছেন নয়াদিল্লির প্রতিনিধি বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। ভারত সরকার বলছে,দুই দেশের প্রধান আলোচক আবার আলাপ শুরু করেছেন। ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর পর যে পরিস্থিতি দেখা দিয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল বলেছেন, ‘আমরা ভবিষ্যৎ বাণিজ্যের স্পষ্ট চিত্র পেতে চাই। তাই এ আলোচনা হচ্ছে।’ এই আলোচনা শুধু মঙ্গলবারই হওয়ার কথা। এই আলোচনার ফলের ওপর ভিত্তি করে ঠিক হবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা কবে শুরু হবে। তিনি আরও বলেন, ‘মঙ্গলবার দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য আলোচনা হচ্ছে না। আমরা অবশ্যই বাণিজ্য নিয়ে আলোচনা করব। তবে আমরা দেখব, ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্ভব কি না।’ ভারতে যিনি এবার মার্কিন রাষ্ট্রদূত হতে চলেছেন, সেই সার্জিও গোর বলেছেন, ভারতীয় বাণিজ্যমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতে বণিকসভা ফিকির সাবেক পরামর্শদাতা অঞ্জন রায় ডিডব্লিউকে বলেছেন, ‘এখন যা অবস্থা, তাতে শুল্ক বসানোর ফলে দুই দেশের কিছুটা অসুবিধা হবে ঠিকই, তবে অর্থনীতিতে খুব বড় ধাক্কা লাগবে না। কারণ, এখন যে শুল্ক বসানো হয়েছে, তা পণ্যের ওপর।’ অঞ্জন রায়ের মতে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প হলেন এমন এক ব্যক্তি, যিনি পরমুহূর্তে কী করবেন, তা কেউ জানেন না। তিনি আজ এক কথা বলছেন, একরকম সিদ্ধান্ত নিয়েছেন, কাল অন্য সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আনপ্রেডিকটেবল। সেজন্যই এই আলোচনায় কতটা ফল হবে, তা আগে থেকে বলা যাচ্ছে না।’ প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডিডব্লিউকে বলেছেন, ‘যে পরিস্থিতিতে আলোচনা হচ্ছে, তা অনুকূল পরিবেশ নয়। দুই দেশের মধ্যেই একটা সন্দেহের পরিবেশ আছে। ভারত একটা রেডলাইন টেনে দিয়েছে। তারা রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না। তারা কৃষি ও ডেইরি ক্ষেত্রকে খুলে দেবে না। এরপরও আলোচনা সফল হতে পারে, যদি ট্রাম্প চান এবং মোদি কিছু ক্ষেত্রে শুল্কে ছাড় দেন। সেটা পরের কথা। তবে আলোচনা শুরু হয়েছে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়।’ ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তির আশা দেখালেও ভারতের আমদানির ওপর নতুন শুল্ক ৫০ শতাংশে দ্বিগুণ করে দেওয়ায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এর মধ্যে ভারতের রাশিয়ার তেল কেনার জন্য ২৫ শতাংশ শুল্ক অন্যতম। এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় ভারতের ওপর শুল্কের হার অনেক বেশি। ট্রাম্প ও তার কর্মকর্তারা বলছেন, এতে ভারত ইউক্রেনের যুদ্ধকে অর্থায়ন করছে। আর এই অভিযোগ নয়াদিল্লি বারবার খারিজ করে দিয়েছে। সে সময় ভারত কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক ও অনর্থক। জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছিল নয়াদিল্লি। এ ছাড়া প্রধানমন্ত্রী মোদিও বিভিন্ন বক্তৃতায় বুঝিয়ে দিয়েছেন, দেশীয় পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। এখন প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় তারা অগ্রগতি চায় এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও কথা বলবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য