ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ সদস্য – বর্ণমালা টেলিভিশন

ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ সদস্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:৩৭ 96 ভিউ
নিয়মিত টহল ও দায়িত্ব পালনের সময় ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ হয়েছেন এক বিএসএফ সদস্য। গতকাল সোমবার রাতে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ বিএসএফ সদস্য হলেন বিপিন কুমার (৩৫)। তিনি ৯৭ নম্বর ব্যাটালিয়নের একজন সদস্য। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। সূত্রের খবর, গুলিবিদ্ধ হন ওই বিএসএফ সদস্যকে সঙ্গে সঙ্গেই সহকর্মীরা উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্য সাংবাদিকদের জানান, বিপিনের শরীরে আগ্নেয়াস্ত্রের দুইটা জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লিতে সদর দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা